আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে পরাজিত কেকেআর শিবিরে কোন কোন পরিবর্তন আসন্ন?

আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে পরাজিত কেকেআর শিবিরে কোন কোন পরিবর্তন আসন্ন?

শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হেরে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্লে-অফে পৌঁছতে পরের দুটি ম্যাচ জিততেই হবে ইয়ন মর্গ্যান শিবরকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে কেকেআর। ওই ম্যাচে শাহরুখ খান শিবিরে কী কী পরিবর্তন করা হতে পারে।

বাদ পড়তে পারেন বিদেশি পেসার

বাদ পড়তে পারেন বিদেশি পেসার

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দারুণ বোলিং করা প্যাট কামিন্স, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারেননি। একটি উইকেট নিলেও পাঞ্জাবের বিরুদ্ধে প্রায় সাড়ে আটের গড়ে রান দিয়েছেন লকি ফার্গুসন। সিএসকে-র বিরুদ্ধে যে কোনও একজনকে বাদ দেওয়া হতে পারে। কিউয়ি বোলারের বাদ পড়ার সম্ভাবনা অধিক বলেই মনে করা হচ্ছে।

দলে ফিরতে পারেন রাসেল

দলে ফিরতে পারেন রাসেল

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে আন্দ্রে রাসেলকে ফের দলে ফেরাতে পারে কেকেআর। ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়ে দলের শক্তি বাড়াতে আগ্রহ দেখাতে পারে শাহরুখ খান শিবির। তবে সে সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

ব্যান্টনকে আরও একটা সুযোগ

ব্যান্টনকে আরও একটা সুযোগ

আন্দ্রে রাসেল খেলার মতো পরিস্থিতিতে না থাকলে ইংল্যান্ড ওপেনার টম ব্যান্টনকে আরও একটা সুযোগ দিয়ে দেখতে পারে কেকেআর। সেক্ষেত্রে তাঁকে শুভমান গিলের সঙ্গে ইনিংস শুরু করতেও দেখা যেতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে সে সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

কেমন হতে পারে দল

কেমন হতে পারে দল

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), টম ব্যান্টন বা আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+