আইপিএল ২০২০: গ্যালারিতে বসে ম্যাচ দেখা থেকে ধোনিকে আউট করা! আর কী বললেন নাইট স্পিনার

আইপিএল ২০২০: গ্যালারিতে বসে ম্যাচ দেখা থেকে ধোনিকে আউট করা! আর কী বললেন নাইট স্পিনার

আইপিএল ২০২০তে চেন্নাই-কেকেআর মহারণে ম্যাচের সবচেয়ে চর্চার ডেলিভারি তার হাত থেকে এসেছে। যে বলে বড় শট হাঁকাতে গিয়ে আউট হয়ে ফেরেন ধোনি। মাহি যখন আউট হন, কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জিততে চেন্নাইয়ের তখন ২২ বলে ৩৯ রান প্রয়োজন। চেন্নাইয়ের মতো অভিজ্ঞ দল এবং ধোনির মতো ফিনিশারের কাছে যা জলভাত পরিস্থিতি। সেখানে নাইটদের হয়ে ধোনিকে বোল্ড করে ম্যাচ ঘুরিয়ে ফ্যানেদের মনে বিশেষ জায়গা করে নিলেন বরুণ চক্রবর্তী।

বরুণকে নিয়ে চর্চা তুঙ্গে

বরুণকে নিয়ে চর্চা তুঙ্গে

আইপিএল ২০২০ দক্ষিণী স্পিনার ক্রমেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে ধাঁধায় পরিণত হচ্ছেন। প্রতি ম্যাচেই নিয়মিত উইকেটের ছন্দে। এবার ধোনিকে আউট করে কেকেআরকে দারুণ ম্যাচ জেতালেন। যারপর বরুণকে নিয়ে নাইট শিবিরে প্রশংসা তুঙ্গে। ১২ বলে ১১ রান করে বরুণের শিকার হয়ে ধোনি আউট হন।

ধোনিকে নিয়ে কী বললেন বরুণ

ধোনিকে নিয়ে কী বললেন বরুণ

ম্যাচ শেষে রাহুল ত্রিপাঠীর সঙ্গে এক ভিডিওতে বরুণ ধোনির উইকেট তুলে নেওয়া নিয়ে মুখ খোলেন। যেখানে নাইট স্পিনার বলেছেন, 'ম্যাচে ধোনির উইকেট তাঁর কাছে বড় প্রাপ্তি। একসময় চেন্নাইয়ের গ্যালারিতে বসে ধোনির ম্যাচ দেখছি, আজ সেই ধোনিকে মাঠে বোল্ড করতে পেরে দারুণ খুশি'

আইপিএল ২০২০ তে বরুণ চক্রবর্তীর পারফর্ম্যান্স

আইপিএল ২০২০ তে বরুণ চক্রবর্তীর পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে বরুণ চক্রবর্তী কেকেআর জার্সিতে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়েছেন। চলতি আইপিএলে ধোনির উইকেট ছাডা়ও ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের দামি উইকেট পেয়েছেন বরুণ।

ম্যাচের নায়ক রাহুল ত্রিপাঠী

ম্যাচের নায়ক রাহুল ত্রিপাঠী

প্রসঙ্গত নাইটদের হয়ে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলে কেকেআর-চেন্নাই ম্যাচে পার্থক্য গড়ে দেন রাহুল ত্রিপাঠী। তাঁর ব্যাটে ভর করেই ১৬৭ রান হাঁকিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ১০ রানে ম্যাচ জিতল কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+