আইপিএল ২০২০ : ১৪ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, সর্বাধিক রান ও উইকেট কাদের?

আইপিএল ২০২০ : ১৪ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, সর্বাধিক রান ও উইকেট কাদের?

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএল ২০২০, ১৪ দিন পার করেছে। পয়েন্ট তালিকায় চড়াই-উতরাই শুরু হয়েছে জোরকদমে। কিছু দল যেমন এগিয়ে রয়েছে, তেমনই পিছিয়েও রয়েছে কেউ কেউ। তবে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। সেই পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

আইপিএল তালিকার প্রথম চার দল

আইপিএল তালিকার প্রথম চার দল

১৩ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে রোহিত শর্মার দল। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন দিল্লি ক্যাপিটালস। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেকেআর। তালিকার চতুর্থ স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ চার ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে।

আইপিএল তালিকার শেষ চার দল

আইপিএল তালিকার শেষ চার দল

আজকের ম্যাচ বাদ দিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। তিন ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছেন বিরাট কোহলিরা। সপ্তম স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ৪ ম্যাচ খেলে ২ পয়েন্টে অবস্থান করছে। ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।

সবচেয়ে বেশি রান

সবচেয়ে বেশি রান

একটি দুর্দান্ত শতরান সহ আইপিএল ২০২০-তে চার ম্যাচ খেলে ২৪৬ রান করে ফেলেছেন মায়াঙ্ক আগরওয়াল। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। কমলা টুপি জয়ের দাবিদারও কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহক তিনি। বেগুনি টুপি জয়ের দিকেও এগিয়ে রয়েছেন বাংলার ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+