আইপিএল ২০২০ : ১৩ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, কমলা ও বেগুনি টুপি জয়ের দাবিদার কারা?
আইপিএল ২০২০ : ১৩ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, কমলা ও বেগুনি টুপি জয়ের দাবিদার কারা?
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএল ২০২০, ১৩ দিন পার করেছে। পয়েন্ট তালিকায় খুব বেশি চড়াই-উতরাই না হলেও কিছু দল যেমন এগিয়ে রয়েছে, তেমনই পিছিয়েও রয়েছে কেউ কেউ। তবে লড়াই চলছে হাড্ডাহাড্ডি সেই পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

তালিকার প্রথম চার দল
১৩ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে রোহিত শর্মার দল। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন দিল্লি ক্যাপিটালস। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেকেআর। তালিকার চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালসও তিন ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে।

তালিকার শেষ চার দল
তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তালিকার ষষ্ঠ স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ৪ ম্যাচ খেলে ২ পয়েন্টে অবস্থান করছে। ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।

কমলা টুপির দৌড়ে এগিয়ে কে
একটি দুর্দান্ত শতরান সহ আইপিএল ২০২০-তে চার ম্য়াচ খেলে ২৪৬ রান করে ফেলেছেন মায়াঙ্ক আগরওয়াল। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। কমলা টুপি জয়ের দাবিদারও কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার।

বেগুনি টুপির দৌড়ে এগিয়ে কে
কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহক তিনি। বেগুনি টুপি জয়ের দিকেও এগিয়ে রয়েছেন বাংলার ফাস্ট বোলার।












Click it and Unblock the Notifications