আইপিএল ২০২০ : বিরাট বনাম ওয়ার্নার, এগিয়ে কে, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এক নজরে
আইপিএল ২০২০ : বিরাট বনাম ওয়ার্নার, এগিয়ে কে, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এক নজরে
আইপিএল ২০২০-এর তৃতীয় তথা অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার শিবিরের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। দুই দলের মুখোমুখি পরিসংখ্যান এক নজরে দেখে নেওয়া যাক।

আইপিএলে মুখোমুখি আরসিবি ও এসআরএইচ
আইপিএল এখনও পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। ৬ বার জিতেছে বিরাট কোহলি শিবির। ৮ বার জিতেছে ডেভিড ওয়ার্নারের দল। তাতে অন্তর্ভূক্ত ২০১৬ সালের আইপিএল ফাইনাল। ওই ম্যাচে হার হজম করতে হয়েছিল আরসিবি-কে।

শেষ ম্যাচের ফল
২০১৯ সালের আইপিএলের লিগ পর্যায়ে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচ ৪ উইকেটে জিতেছিলেন বিরাট কোহলিরা।

আজ এগিয়ে কোন দল
বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, এবি ডিভিলিয়ার্স সম্বৃদ্ধ আরসিবি-র ব্যাটিং লাইন-আপ টুর্নামেন্টের অন্যতম সেরা। ডেল স্টেইন, নভদীপ সাইনি, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহালের মতো দক্ষ বোলার এবং পার্থিব প্যাটেলের মতো মারকুটে উইকেটরক্ষকের উপস্থিতিতে এবারের ব্যাঙ্গালোর যে অন্যান্য বারের থেকে বেশি শক্তিশালী, তা মেনে নিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে, ইনফর্ম ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মহম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার সম্বৃদ্ধ এসআরএইচ যে বেঙ্গালুরুকে ছেড়ে কথা বলবে না, তা আর বলার অপেক্ষা রাখে। দাড়িপাল্লায় ফেললে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় বসে ক্রিকেট মহল।

কোন মাঠে, কখন ম্যাচ
আইপিএল ২০২০ তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচে। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

শেষ ৪ ম্যাচের পরিসংখ্যান
শেষ চার ম্যাচের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ দুটি করে ম্যাচ জিতেছে। ২০১৯ সালের আইপিএলের দুটি লিগের ম্যাচের প্রথম ভাগে বিরাট কোহলি শিবিরকে ১১৮ রানে হারায় ডেভিড ওয়ার্নারের দল। দ্বিতীয় ভাগে ৪ উইকেটে ম্যাচ জেতে আরসিবি। ২০১৮ সালের আইপিএলে দুই দলের মধ্যে প্রথম লিগ ম্যাচ ৫ উইকেটে জেতে সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচ ১৪ রানে জেতে আরসিবি।












Click it and Unblock the Notifications