আইপিএল ২০২০ : ধোনি বনাম স্মিথ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে, পরিসংখ্যান এক নজরে

আইপিএল ২০২০ : ধোনি বনাম স্মিথ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে, পরিসংখ্যান এক নজরে

আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। এমএস ধোনি শিবিরের সঙ্গে স্টিভ স্মিথের দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চান ক্রিকেট প্রেমীরা। যেমনটা হয়েছে অতীতেও। আইপিএলে চেন্নাই ও রাজস্থানের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান, আজকের ম্যাচে এগিয়ে কোন দল, তা এক নজরে দেখে নেওয়া যাক।

আইপিএলে মুখোমুখি চেন্নাই ও রাজস্থান

আইপিএলে মুখোমুখি চেন্নাই ও রাজস্থান

আইপিএলে এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ১৪ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনি শিবির। ৭ বার জিতেছে স্টিভ স্মিথের দল। এই পরিসংখ্যানে ২০০৮ সালের ফাইনালও অন্তর্ভূক্ত রয়েছে।

শেষ ম্যাচের ফল

শেষ ম্যাচের ফল

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে আইপিএল ২০১৯-এর দ্বিতীয় লিগ ম্যাচ খেলেছিল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক এমআস ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ওই ম্যাচে ৪ উইকেটে জিতেছিল সিএসকে। স্টিভ স্মিথদের দেওয়া ১৫১ রানের লক্ষ্য পার করেছিল সিএসকে।

আজ এগিয়ে কোন দল

আজ এগিয়ে কোন দল

সুরেশ রায়না, হরভজন সিং-কে ছাড়াই আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আম্বাতি রায়ডু ও ফাফ ডু প্লেসিসের দুর্দান্ত ব্যাাটিংয়ে তা সম্ভব হয়। সঙ্গে অধিনায়ক এমএস ধোনির পাহাড় প্রমাণ অভিজ্ঞতা সিএসকে শিবির এই ম্যাচেও কঠিন প্রতিপক্ষ বানিয়েছে। অন্যদিকে জোস বাটলার এবং বেন স্টোকসের অনুপস্থিতিতে সিএসকে-র বিরুদ্ধে কিছুটা হলেও সমস্যায় পড়বে রাজস্থান রয়্যালস। স্টিভ স্মিথ, জোফ্রা আর্চারদের দিকে তাকিয়ে সমর্থকরা।

কোন মাঠে, কখন ম্যাচ

কোন মাঠে, কখন ম্যাচ

আজ শারজা ক্রিকেট স্টে়ডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+