আইপিএল ২০২০ : বয়সের ভারে এগিয়ে কিংবা পিছিয়ে কোন কোন দল, সর্বকনিষ্ঠ কারা?
আইপিএল ২০২০ : প্রতি দলের গড় বয়স কত, বরিষ্ঠ ক্রিকেটার কে, তা দেখে নেওয়া যাক
করোনা ভাইরাসের আবহে শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২০। তিন দিনেই জমে গিয়েছে টুর্নামেন্ট। ইভেন্টে দুর্দান্ত কিছু পারফরম্যান্স ইতিমধ্যেই নজর কেড়েছে। যা জানা হয়নি, তা হল এবারের আইপিএলে অংশ নিতে চলা প্রতি দলের গড় বয়স কত। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখে নেওয়া যাক টুর্নামেন্টের সবচেয়ে বরিষ্ঠ দল কোনটি।

রাজস্থান রয়্যালস
এবারের আইপিএলের সবচেয়ে কম বয়সী দল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন, রিয়ান পারাগের মতো তরুণ ক্রিকেটারদের উপস্থিতিতে আইপিএল ২০২০-তে শিল্পা শেঠি শিবিরের গড় বয়স ২৫.৮০। দলের বরিষ্ঠ ক্রিকেটার রবিন উথাপ্পার বয়স ৩৪।

কলকাতা নাইট রাইডার্স
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুভমান গিল, শিবম মাভি, কমলেশ নাগারকোটি সম্বৃদ্ধ এই দলের গড় বয়স ২৬.৬৪। দলের বরিষ্টতম ক্রিকেটার দীনেশ কার্তিকের বয়স ৩৪।

দিল্লি ক্যাপিটালস
তালিকার তৃতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের গড় বয়স ২৬.৯১। পৃথ্বী শ, ঋষভ পন্থ সম্বৃদ্ধ দলের বরিষ্ঠতম ক্রিকেটার আইপিএলে ১৫৭ উইকেট নেওয়া অমিত মিশ্র।

কিংস ইলেভেন পাঞ্জাব
আইপিএল ২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের গড় বয়স ২৭.০৪। তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়ালের দল। এই দলের বরিষ্ঠত ক্রিকেটার ক্রিস গেইলের বয়স ৪০।

সানরাইজার্স হায়দরাবাদ
তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২০-তে মনীশ পান্ডে, বিজয় শঙ্কর সম্বৃদ্ধ দলের গড় বয়স ২৭.২৮। দলের সবচেয়ে বরিষ্ঠ ক্রিকেটারের নাম ঋদ্ধিমান সাহা। তাঁর বয়স ৩৫।

মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএল ২০২০-তে মুম্বই ইন্ডিয়ান্সের গড় বয়স ২৭.৩৮। তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে রোহিত শর্মার দল। দলের সবচেয়ে বরিষ্ঠ ক্রিকেটার মিচেল ম্যাকলেনাঘানের বয়স ৩৩।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
তালিকার সপ্তম স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গড় বয়স ২৯.২৯। দলের বরিষ্ঠতম ক্রিকেটার ডেল স্টেইনের বয়স ৩৬।

চেন্নাই সুপার কিংস
তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এমএস ধোনি শিবিরের গড় বয়স ৩০.৫। বরিষ্ঠতম ক্রিকেটার ইমরান তাহিরের বয়স ৪০।












Click it and Unblock the Notifications