আইপিএল ২০২০ : সিএসকে-র জয়কে বাখ্যা করতে সিনেমার আশ্রয় নিলেন শেহওয়াগ

আইপিএল ২০২০ : সিএসকে-র জয়কে বাখ্যা করতে সিনেমার আশ্রয় নিলেন শেহওয়াগ

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাসিল করে টুর্নামেন্টের প্লে-অফ পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। এমএস ধোনির এই দুর্দান্ত জয়কে বাখ্যা করতে জনপ্রিয় হিন্দি সিনেমা শোলে-র আশ্রয় নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। সিএসকে অধিনায়ককে এক বিশেষ চরিত্রের সঙ্গে তুলনা করলেন বীরু।

আইপিএল ২০২০ : সিএসকে-র জয়কে বাখ্যা করতে সিনেমার আশ্রয় নিলেন শেহওয়াগ

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করে চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ধোনি শিবির। জবাবে ২০ রান আগে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। দুর্দান্ত এই জয়ের জন্য এমএস ধোনির উর্বর ক্রিকেট মস্তিষ্ককে কৃতিত্ব দিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। মাহিকে 'শোলে' সিনেমার গব্বর চরিত্রের সঙ্গে তুলনা করেছেন বীরু।

নিজের ইউ টিউব চ্যানেলে 'বীরু কি বৈঠক' সূচক অনুষ্ঠান করে থাকেন বীরেন্দ্র শেহওয়াগ। আইপিএল ২০২০-এর বিভিন্ন ম্যাচ নিয়ে সেই অনুষ্ঠানে কাটাছেঁড়া করে থাকেন দেশের প্রাক্তন ওপেনার। টুর্নামেন্টের ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত জয় দেখে উচ্ছ্বসিত হয়েছেন বীরু। এই জয়ের ব্যাখ্যা দিতে গিয়ে শেহওয়াগ বলেছেন, 'জো গব্বর সে ডর গ্যায়া, ওয়ো খালি হাত ঘর গ্যায়া'। সিএসকে অধিনায়ক এমএস ধোনিকে 'শোলে' সিনেমার খলনায়ক গব্বরের সঙ্গে তুলনা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+