আইপিএল ২০২০: বিরাটের বিধ্বংসী ইনিংসের পর, গ্যালারি থেকে ফ্লাইয়িং চুম্বন ছুঁড়ে দিলেন অনুষ্কা

আইপিএল ২০২০: বিধ্বংসী ইনিংসে অনুষ্কাকে ইমপ্রেস বিরাটের, চেন্নাইকে কত রানের টার্গেট ছুঁড়ে দিল আরসিবি

চেন্নাইয়ের বিরুদ্ধে ঝড়ো ব্যাটিং বিরাট কোহলির। আইপিএল ২০২০-র শুরুতে ব্যাটে ছন্দে খুঁজে পাচ্ছিলেন না। এরপর টুর্নামেন্টে একটি হাফ-সেঞ্চুরি করেন। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল ১৩তে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে সিএসকের বিরুদ্ধে দলকে বড় রানে পৌঁছে দিলেন বিরাট।

কত রান হাঁকালেন বিরাট

কত রান হাঁকালেন বিরাট

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে এদিন বিরাট ৫২ বলে ৯০ রান হাঁকান। কোহলির কাঁধে ভর করে চেন্নাই এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে আরিবি ১৬৯ রান তুলল। ম্যাচ জিততে চেন্নাইয়ের টার্গেট ১৭০ রান। এদিন ৩৯ রানে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন বিরাট।

কোন মাইলস্টোন ছুঁলেন

কোন মাইলস্টোন ছুঁলেন

আইপিএলে এবছর, প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইলস্টোন টপকে যাওয়ার নজির লিখেছেন বিরাট। এবার চেন্নাইয়ের বিরুদ্ধে এদিন আরও একটি রেকর্ড ছুঁলেন। আরসিবির হয়ে সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ৬০০০ রান পূর্ণ করলেন কোহলি।

একনজরে বিরাটের ইনিংস

একনজরে বিরাটের ইনিংস

ম্যাচে এদিন বিরাট ৪টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৫২ বলে ৯০ রানে পৌঁছন। এবিডি ২ বলে শার্দুলের শিকার হয়ে সাজঘরে ফিরলে বিরাটের ব্যাটে ঘুরে দাঁড়ায় আরসিবি। ওপেনিংয়ে পড়িক্কল এদিন ৩৪ বলে ৩৩ রান হাঁকান। দুবে ১৪ বলে ২২ রান হাঁকিয়ে বিরাটের সঙ্গে অপরাজিত থাকেন।

বিধ্বংসী ইনিংসে অনুষ্কাকে ইমপ্রেস বিরাটের

বিধ্বংসী ইনিংসে অনুষ্কাকে ইমপ্রেস বিরাটের

ম্যাচে এদিন গ্যালারি থেকে খেলা দেখলেন অনুষ্কা শর্মা। বিরাট হাফ সেঞ্চুরি পেতে অনষ্কাকে হাততালি দিয়ে কোহলিকে উৎসাহিত করতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+