আইপিএল ২০২০ : অধিনায়ক-ব্যাটসম্যান বিরাটের সঙ্গে রোহিতের পার্থক্য ঠিক কোথায় এবং কতটা?

আইপিএল ২০২০ : অধিনায়ক-ব্যাটসম্যান বিরাটের সঙ্গে রোহিতের পার্থক্য ঠিক কোথায় এবং কতটা?

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। লড়াই যতটা দুই দলের তার চেয়েও বেশি তারকাদের। আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক যথাক্রমে বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে পার্থক্য ঠিক কোথায় এবং কতটা, তা দেখে নেওয়া যাক।

আইপিএলে অধিনায়ক বিরাটের রেকর্ড

আইপিএলে অধিনায়ক বিরাটের রেকর্ড

টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে যতই সফল হোন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতা হিসেবে যে বিরাট কোহলির সাফল্যের ভাঁড়ার শূন্য, তা অনায়াসে বলা যায়। খেতাব তো দূর, টুর্নামেন্টে মাত্র ৪৪.৬৪ শতাংশ জয়ের হার রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। অর্থাৎ অধিনায়ক হিসেবে আইপিএলে আরসিবি-কে ১১২টির মধ্যে ৫০টি ম্যাচ জেতাতে সক্ষম হয়েছেন। হেরেছেন ৫৬টি ম্যাচ।

আইপিএলে অধিনায়ক রোহিতের রেকর্ড

আইপিএলে অধিনায়ক রোহিতের রেকর্ড

আইপিএলে অধিনায়কত্বের নিরিখে বিরাট কোহলিকে টেক্কা দিয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সকে চার বার আইপিএল জেতানোর পাশাপাশি ১০৬টির মধ্যে ৬১টি ম্যাচ জিতেয়েছেন হিটম্যান। তাঁর জয়ের হার ৫৭.৫৫ শতাংশ।

বিরাট কোহলির রান

বিরাট কোহলির রান

আইপিএলে ১৭৯টি ম্যাচ খেলে ৫৪২৭ রান করেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। আইপিএলে পাঁচটি শতরান রয়েছে বিরাটের।

রোহিত শর্মার রান

রোহিত শর্মার রান

আইপিএলে ১৯০টি ম্যাচ খেলে ৪৯৯০ রান করেছেন রোহিত শর্মা। টুর্নামেন্টে একটি শতরানও রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আর দশ রান করলেই আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ হবে রোহিত শর্মার। এর আগে এমন নজির রয়েছে বিরাট কোহলি ও সুরেশ রায়নার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+