আইপিএল ২০২০ : সূর্যকে স্লেজ করে বিরাট রোষানলে পুড়লেন কোহলি, সোশ্যাল মিডিয়ায় শোরগোল!
আইপিএল ২০২০ : সূর্যকে স্লেজ করে বিরাট রোষানলে পুড়লেন কোহলি, সোশ্যাল মিডিয়ায় শোরগোল!
কে আগে পৌঁছবে আইপিএল ২০২০-এর প্লে-অফে, তা নিশ্চিত করতে বুধবার মুখোমুখি সমরে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে তোলা ১৬৪ রানের দুর্গ অক্ষত রাখতে মরিয়া আরসিবি অধিনায়ক বিরাট কোহলি মাঠে নানাভাবে মুম্বই ব্যাটসম্যানদের মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করেও সফল হননি। শেষমেশ ম্যাচ জিতে একধাপ এগিয়ে যায় রোহিত শর্মা শিবির। একই সঙ্গে মাঠে বিরাটের আচরণ নিয়েও সরব হলেন নেটিজেনরা।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ৪৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ম্যাচ জিতেয়ে 'আমি আছি' গোছের শারীরিক ভাষা ফুটিয়ে সদম্ভে মাঠ ছাড়েন মুম্বইকর। সূর্যর জ্যোতিতে পাঁচ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে আরসিবি-র দেওয়া লক্ষ্য পেরিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে আইপিএল ২০২০-এর প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলে রোহিত শর্মা শিবির।
মুম্বই ইন্ডিয়ান্সকে ঠেকাতে মরিয়া চেষ্টা চালায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি শিবির ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫ উইকেট ফেলতে সক্ষম হলেও ক্রিজের অন্যদিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন মুম্বই ইন্ডিয়ান্সের মিস্টার ডিপেন্ডেবল সূর্যকুমার যাদব। তাঁকে হারাতে ব্যর্থ হয়ে একাধিকবার মাথা গরম করে ফেলেন আরসিবি অধিনায়ক। এগিয়ে গিয়ে সূর্যকে স্লেজ করে বসেন বিরাট। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ইনিংসের ১৩তম ওভার শেষ হওয়ার পর ৩ উইকেট হারিয়ে ৯৯ রানে দাঁড়িয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২৫ বলে খেলে ৪০ রান করে ক্রিজে দাঁড়িয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই সময় আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে এগিয়ে এসে সূর্যর পাশে দাঁড়িয়ে চোখ দিয়ে ভস্ম করতে দেখা যায়। যদিও নীরবে তা সহ্য করে নেন মুম্বই ব্যাটসম্যান। স্পিনার যুজবেন্দ্র চাহালের এক ওভারে মুম্বই ব্যাটসম্যানকে লক্ষ্য করে বল ছুঁড়তেও দেখা যায় আরসিবি অধিনায়ককে।
#BCCIpolitics
— ---- (@panchamrata) October 29, 2020
Captain of National team. Sledging youngsters that too uncapped player.
Got what he deserved... #ViratKohli #IPL2020 #MI #MIvsRCB pic.twitter.com/7axXIZ7AAO
শুধু আরসিবি নয়, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির থেকে স্বদেশী ক্রিকেটারের উদ্দেশে এমন আচরণ বরদাস্ত করতে পারছেন না ক্রিকেট প্রেমীরা। এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোলড হতে হয়েছে। কেউ কেউ আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলেও সূর্যকুমার যাদবের জাতীয় দলে সুযোগ না পাওয়া ইস্যুতে বিসিসিআই ও বিরাট কোহলির রাজনীতির প্রসঙ্গ উত্থাপন করেছেন।












Click it and Unblock the Notifications