আইপিএল ২০২০ : দুবাইতে খোশ মেজাজে বিরাট, মাইক হাতে গাইলেন আরসিবি অধিনায়ক

আইপিএল ২০২০ : দুবাইতে খোশ মেজাজে বিরাট, মাইক হাতে গাইলেন আরসিবি অধিনায়ক

২১ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চরমে। তারই ফাঁকে খোশ মেজাজেও সময় কাটছে আরসিবি ক্রিকেটারদের। সর্বাগ্রে থাকা বিরাট কোহলি আচমকাই ব্যাট ছেড়ে ধরে নিলেন মাইক। গান গাইলেন সতীর্থদের সঙ্গে।

আইপিএল ২০২০ : দুবাইতে খোশ মেজাজে বিরাট, মাইক হাতে গাইলেন আরসিবি অধিনায়ক

সোশ্যাল মিডিয়ায় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আরসিবি তথা টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার নভদীপ সাইনি। ছবিতে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন নভদীপ। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক বিরাট। অন্য একটি মাইক রয়েছে তাঁর হাতে। মাইক হাতে কী করছেন ভারতীয় ক্রিকেটের আইকন সংক্রান্ত প্রশ্নের উত্তরও দিয়েছেন সাইনি। জানিয়েছেন, গান গাইছেন আরসিবি অধিনায়ক।

দুবাইতে খোশ মেজাজে থাকা অধিনায়ক বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল ২০২০-এর প্রস্তুতিতে সন্তুষ্ট। ২০১৬ সালের পর দলে এমন ভারসাম্য এর আগে তিনি পাননি বলেও জানিয়েছেন ভিকে। এবারের আইপিএলে তাঁর দল ভাল কিছু করবে বলেও আশাবাদী আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, করোনা ভাইরাসের জেরে পাঁচ মাসের জড়তা কাটিয়ে ফিটনেসের দিক থেকে তিনি দুর্দান্ত জায়গায় রয়েছেন। দলের বাকি ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন আরসিবি অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+