আইপিএল ২০২০: রানে ফিরেই দুরন্ত হাফ সেঞ্চুরি, কোহলির ব্যাটে রাজস্থানকে হারিয়ে এক নম্বরে আরসিবি
আইপিএল ২০২০: খরা কাটিয়ে রানে ফিরেই হাফ সেঞ্চুরি, কোহলির ব্যাটে রাজস্থানকে হাসতে হাসতে হারাল আরসিবি
রানের খরা কাটিয়ে আইপিএলে ২০২০তে ব্যাট হাতে ছন্দে ফিরলেন বিরাট কোহলি। রাজস্থানের বিরুদ্ধে ১৫৫ রান তাড়া করতে নেমে কোহলির ৭২ রানের সুবাদে এদিন হাসতে হাসতে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পেয়ে এদিন পয়েন্ট তালিকায় ১ নম্বরে উঠে এল বিরাট কোহলির দল।

১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনার দেবদূত পড়িক্কাল এদিন ৪৫ বলে ৬৩ রানের দামি ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে এদিন রান পেলেন বিরাট। এবছর আইপিএলের প্রথম ৩ ইনিংস মিলিয়ে বিরাটের নামের পাশে সব মিলিয়ে ১৮ রান ছিল। তিন ম্যাচে হতাশ করার পর এদিন আর ফ্যানদের হতাশ করেননি। ৭টি চার ও ২ টি ছক্কায় নিয়ন্ত্রিত ইনিংস খেললেন। আইপিএল কেরিয়ারে এটি বিরাটের ৩৭ তম হাফ সেঞ্চুরি।

সেই সঙ্গে বিরাটের ফর্মে ফেরার দিনে লিগে তৃতীয় জয় আরসিবির। এদিন ব্য়ক্তিগত রেকর্ডও গড়লেন আরসিবি অধিনায়ক। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিরাট সাড়ে পাঁচ হাজার রানের গণ্ডি ছুঁলেন। এদিনের ৭২ রান সংগ্রহের পর আইপিএলে বিরাটের নামের পাশে এখন ৫৫০২ রান রয়েছে।
মুম্বইকে হারানোর পর এদিন রাজস্থানকে হারিয়ে টানা দুই ম্যাচে আরসিবির জয়। ফলে ৪ ম্যাচ থেকে ৩টি জয় ছিনিয়ে নিয়ে আরসিবি ৬ পয়েন্ট সংগ্রহ করে রান রেটের বিচারে এই মূহূর্তে (কেকেআর বনাম দিল্লি ম্যাচের আগে পর্যন্ত) পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এল।
বল হাতে এদিন আরসিবির হয়ে চাহাল ৩টি উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিংয়ে ভাঙন ধরান। মহম্মদ শামিকে টপকে বেগুনি টুপি মাথায় পরেছেন চাহাল।












Click it and Unblock the Notifications