আইপিএল ২০২০ : ২৫ বলে প্রথম চার! উচ্ছ্বসিত বিরাটের স্বস্তির চিৎকারে অবাক ক্রিকেট বিশ্ব!

আইপিএল ২০২০ : ২৫ বলে প্রথম চার! উচ্ছ্বসিত বিরাটের স্বস্তির চিৎকারে অবাক ক্রিকেট বিশ্ব!

এ কোন বিরাট কোহলি! ইনফর্ম আরসিবি অধিনায়ককে কেকেআরের বিরুদ্ধে প্রথম বাউন্ডারি খুঁজতে বিস্তর কাঠখড় পোড়াতে হল! ইনিংসের ২৫তম বলে প্রথম চার এল বিরাটের ব্যাট থেকে। তাও আবার ব্যাটের কাণায় লেগে কোনও মতে। তাতে কি! কাঙ্খিত বাউন্ডারি পেয়ে আরসিবি অধিনায়কের সেকি উচ্ছ্বাস! যা দেখে হতবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

আইপিএল ২০২০ : ২৫ বলে প্রথম চার! উচ্ছ্বসিত বিরাটের স্বস্তির চিৎকারে অবাক ক্রিকেট বিশ্ব!

নাম তাঁর রান মেশিন। খুব স্বাভাবিকভাবেই অল্পতে খুশি হন না বিরাট কোহলি। কিন্তু শারজায় কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমে হঠাৎই থমকে যায় আরসিবি অধিনায়কের ব্যাট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলা কোহলিকে বাক্সবন্দি করে ফেলেন কেকেআরের বোলাররা।

ছটফট করছিলেন বিরাট। দৌড়ে সিঙ্গলস, ডবলস নিয়ে কিছুতেই যেন আশ মিটছিল না আরসিবি নেতার। ইতিমধ্যে ২৪ বল খেলে ফেলেন কোহলি। তবু স্ট্রাইক রেট ১০০-এর ওপরে তুলতে কালঘাম ছুটে যায় দেশের ব্যাটিং আইকনের। ইতিমধ্যে ব্যাট চালাতে শুরু করেন পার্টনার এবি ডিভিলিয়ার্স। মাঠের চতুর্দিকে লম্বা লম্বা শট হাঁকাতে থাকেন প্রোটিয়া লেজেন্ড। তা দেখে হাঁকপাক বেড়ে যায় বিরাট কোহলির।

কেকেআর ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণার বলে ব্যাট চালান আরসিবি অধিনায়ক। বল বিরাটের ব্যাটের কাণায় লেগে পিছন দিকে চলে যায়। কোনওমতে ছুঁয়ে ফেলে বাউন্ডারি। বিরাটের ইনিংসের একমাত্র বাউন্ডারিও সেটি। ব্যস তাতেই খুশি আরসিবি অধিনায়ক। বিরাটের এই মূর্তি দেখে কিছুটা হলেও অবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা। কেকেআরের বিরুদ্ধে ২৮ বলে ৩৩ রান করেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১১৭.৮৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+