ভবিষ্যতের তারকা হতে পারে, আইপিএল ২০২০-র লিগ পর্ব থেকে উঠে আসা এই চার প্রতিভা

ভবিষ্যতের তারকা হতে পারে, আইপিএল ২০২০-র লিগ পর্ব থেকে উঠে আসা এই চার প্রতিভা

শেষ হল আইপিএল ২০২০-র লিগ পর্ব। মঙ্গলবার সানরাইজার্স বনাম মুম্বই ম্যাচ দিয়ে আইপিএলে লিগের লড়াই শেষ। বৃহস্পতিবার থেকে এরপর শুরু প্লে অফ মহারণ। তার আগে একনজরে আইপিএল ২০২০-র লিগ পর্বের তরুণ প্রতিভাদের মধ্যে যারা নজর কাড়লেন জেনে নেওয়া যাক।

দেবদূত পড়িক্কল

দেবদূত পড়িক্কল

আইপিএলে আরসিবির জার্সিতে অভিষেক ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে নিজের প্রতিভার জাত চেনান দেবদূত পড়িক্কল। ২০ বছরের আনক্যাপ বাঁ-হাতি এই ক্রিকেটারকে দিয়ে ওপেন করিয়ে দারুণ সফল রয়্যাল চ্যালেঞ্জার্স। মরসুমে ১৪ ম্যাচ খেলে পড়িক্কল ৪৭২ রান হাঁকিয়েছেন। তরুণ ক্রিকেটার মরসুমে এখনও পর্যন্ত ৫টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

টি নটরাজনের

টি নটরাজনের

সানরাইজার্সের হয়ে এবছর দ্বিতীয় আইপিএল টি নাটরাজনের। অতীতে পাঞ্জাবের হয়ে ২০১৭ মরসুম খেললেও নজর কাড়তে পারেননি নটরাজন। কিন্তু এবার লিগ পর্বে তাঁর ইয়র্কার ব্যাটসম্যানদের হাঁটু কাঁপিয়েছে ও ক্রিকেট বিশ্লেষক ও বোদ্ধাদের মন ভরিয়েছে। লিগ পর্বে ১৪টি ম্যাচ খেলে নামের পাশে ১৪ উইকেট নটরাজনের। চোখ ধাঁধানো পারফর্ম্যান্সে ভবিষ্যতে দেশের জার্সিতে খেলার সুযোগ করে নিতে পারেন সানরাইজার্সের হয়ে খেলা আনক্যাপ এই ক্রিকেটার।

শুভমান গিল

শুভমান গিল

কেকেআর আইপিএলের প্লে অফ না খেলে বিদায় নিলেও শুভমান গিলের পারফর্ম্যান্স ফ্যানদের ভরসা দেবে। তাঁর স্লো স্ট্রাইক নিয়ে আলোচনা হলেও শুভমানই এবছর নাইটদের হয়ে ১৪ ম্যাচ শেষে সবচেয়ে বেশি ৪৪০ রান হাঁকান। মরসুমে ৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল।

বরুণ চক্রবর্তী

বরুণ চক্রবর্তী

কেকেআর জার্সিতে আইপিএলে সফল হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য ডাক পেয়েছেন বরুণ চক্রবর্তী। মরসুমে দু'বার ধোনিকে আউট করে শিরোনামে মিস্ট্রি স্পিনার বরুণ। সেই সঙ্গে নাইটদের আনক্যাপ এই ক্রিকেটার মরসুমে ১৩ ম্যাচ খেলে ১৭ টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+