লোকেশ রাহুল- অনিল কুম্বলেতে আস্থা পাঞ্জাবের, বাদ পড়তে পারেন তারকা বিদেশি

লোকেশ রাহুল- অনিল কুম্বলেতে আস্থা পাঞ্জাবের, বাদ পড়তে পারেন তারকা বিদেশি

আইপিএল ২০২০তে ভালো পারফর্ম্যান্সের জের। পরের মরসুমেও কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক থাকতে চলেছেন লোকেশ রাহুল। সরকারিভাবে ঘোষণা না হলেও দলীয় সূত্রের খবর, পরবর্তী মরসুমেও অধিনায়ক লোকেশ রাহুল ও কোচ অনিল কুম্বলের জুটিতেই আস্থা রাখতে চলেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।

আইপিএল ২০২০তে পাঞ্জাবের পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে পাঞ্জাবের পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে কিংস ইলেভেন পাঞ্জাব লিগের ১৪ ম্যাচ খেলে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট পায়। পয়েন্ট তালিকায় ছয় নম্বরে শেষ করে পাঞ্জাব।

পাঞ্জাবের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

পাঞ্জাবের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

লিগের শেষ ধাপে টানা ছয় ম্যাচ জিতে একসময় প্লে অফের আশা জাগিয়েছিল দল। শেষ পর্যন্ত শেষ ধাপের দুটি ম্যাচে রাজস্থান ও চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হেরে লোকেশ রাহুলের দল টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

লোকেশ রাহুলের পারফর্ম্যান্স

লোকেশ রাহুলের পারফর্ম্যান্স

দল প্লে অফে উঠতে না পারলেও লোকেশ রাহুলের ব্যাটিং মুগ্ধ করেছে। ১৪ ম্যাচে খেলে রাহুল ৬৭০ রান হাঁকিয়েছেন। তিনি এখনও পর্যন্ত এবছর আইপিএল ২০২০-র সবচেয়ে বেশি রান হাঁকিয়ে কমলা টুপির মালিক।

এই বিদেশিকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব

এই বিদেশিকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব

তবে এবার তারকা বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার তারকা বিদেশি গ্লেন ম্যাক্সওয়েলের পারফর্ম্যান্সে খুশি নয় কিংস ইলেভেন। ১৩ ম্যাচ খেলে ম্যাক্সওয়েল এবছর মাত্র ১০৮ রান করেছেন। বল হাতে পেয়েছেন ৩টি উইকেট। সেই কারণেই আইপিএল ২০২১ তে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

দল সূত্রে কী জানা যাচ্ছে

দল সূত্রে কী জানা যাচ্ছে

দল সূত্রে জানা গিয়েছে লিগের সেকেন্ড হাফে লোকেশ রাহুলের অধিনায়কত্বে পাঞ্জাবের দুর্দান্ত কামব্যাকে ফ্র্যাঞ্চাইজি মালিক দারুণ খুশি। সেই কারণেই আগামী মরসুমে রাহুল-কুম্বলে জুটিই থাকতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+