আইপিএল ২০২০ : মার্কিনি আলির পরিবর্তে কেকেআর শিবিরে কার আগমন, জেনে নিন

আইপিএল ২০২০ : মার্কিনি আলির পরিবর্তে কেকেআর শিবিরে কার আগমন, জেনে নিন

আমেরিকার চোটগ্রস্ত ফাস্ট বোলার আলি খানের পরিবর্তে একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে দলে ডাকল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামার আগে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্টকে দলে নিল শাহরুখ খান শিবির। যাকে বড় পদক্ষেপ হিসেবেই দেখছেন কেকেআর প্রেমীরা।

আইপিএলের শুরুতেই চোট পান খান

আইপিএলের শুরুতেই চোট পান খান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে আইপিএল ২০২০-এর জন্য কেকেআর শিবিরে ডাক পেয়েছিলেন আমেরিকার ফাস্ট বোলার আলি খান। চোটগ্রস্ত হ্যারি গার্নের পরিবর্তে খানকে নাইট রাইডার্স শিবিরে অন্তর্ভূক্ত করা হয়েছিল। অনুশীলনে চোট পান ওই মার্কিনি ক্রিকেটারও। টুর্নামেন্ট থেকে তিনি ছিটকে যান।

খানের পরিবর্তে সেইফার্ট

খানের পরিবর্তে সেইফার্ট

চোটগ্রস্ত আলি খানের পরিবর্তে নিউজিল্যান্ডের অল-রাউন্ডার টিম সেইফার্টকে দলে নিয়েছে কেকেআর। শাহরুখ খান শিবিরের তরফে আনুষ্ঠানিক ভাবে এই খবর জানানোও হয়েছে।

৪০ বলে ১০০

৪০ বলে ১০০

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ বলে শতরান করার নজির রয়েছে টিম সেইফার্টের ঝুলিতে। সে কথা মাথায় রেখেই নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেকেআর। আইপিএলে অংশ নিতে চলা সেইফার্ট যে নিউজিল্যান্ডের বিখ্যাত ফুকেট শিল্ডে অংশ নিতে পারবেন না, তা সে দেশের নর্দান ডিস্ট্রিক্টের তরফে জানিয়েও দেওয়া হয়েছে।

সেইফার্টের কেরিয়ার

সেইফার্টের কেরিয়ার

নিউজিল্যান্ডের হয়ে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টিম সেইফার্ট। ৪৫৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান দেশের হয়ে ৩টি ওয়ান ডে খেলে ৩৩ রান করেছেন।


দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+