আইপিএল ২০২০: ৯ বছর আগে রোহিত শর্মার করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিচ্ছেন সূর্যকুমার, দেখুন ভাইরাল পোস্ট

আইপিএল ২০২০: ৯ বছর আগে রোহিত শর্মার করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিচ্ছেন সূর্যকুমার, দেখুন ভাইরাল পোস্ট

৯ বছর আগে প্রতিভা চিনতে ভুল হয়নি রোহিত শর্মা। জহুরীর চোখ হিটম্যানের। প্রায় এক দশক আগে সোশ্যাল মিডিয়ায় সূর্য কুমার যাদবকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন রোহিত। বুধবার আরসিবির বিরুদ্ধে সূর্যকুমার যাদবের অপরাজিত ৭৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে মুম্বইয়ের ম্যাচ জয়ের পর ২০১১ সালে করা রোহিতের করা টুইট এখন ভাইরাল।

ম্যায় হুঁ না

ম্যায় হুঁ না

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিরাট কোহলিদের আরসিবির বিরুদ্ধে ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিত শর্মার অনুপস্থিতিতে ডি'কক ও ঈশান কিশানরা দ্রুত সাজঘরে ফিরে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন সূর্যকুমার। এরপর ৪৩ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। আরসিবির বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ম্যায় হুঁ না বার্তা দিয়ে অভিনব সেলিব্রেশনও সারেন 'স্কাই'।

আগেও মুম্বইকে নির্ভরতা দিয়েছেন

আগেও মুম্বইকে নির্ভরতা দিয়েছেন

চলতি আইপিএলে এর আগে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ৭৯ রানে অপরাজিত থেকে মুম্বইকে ম্যাচ জিতিয়ে ভরসা দিয়েছেন। মুম্বইয়ের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে এটি সূর্যকুমারের চলতি মরসুমে তৃতীয় হাফ সেঞ্চুরি। ১১ ইনিংসে ৪০.২২ গড়ে ইতিমধ্যেই ৩৬২ রান সংগ্রহ করেছেন তিনি

৯ বছর আগে রোহিতের ভবিষ্যদ্বাণী

৯ বছর আগে রোহিতের ভবিষ্যদ্বাণী

সূর্যকুমারের এমন সাফল্যের পর ৯ বছর আগে তাঁকে নিয়ে রোহিতের টুইট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রায় এক দশক আগে এক টুইটে সূর্যকুমার যাদব ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সম্ভাবনা রাখেন বলে জানিয়েছিলেন হিটম্যান।

রোহিতের ভবিষ্যদ্বাণীর সেই টুইট

রোহিতের ভবিষ্যদ্বাণীর সেই টুইট

৯ বছর আগে সূর্যকে নিয়ে করা টুইটে রোহিত লেখেন, 'এই মাত্র চেন্নাইয়ে বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী শেষ হল। দারুণ কিছু ক্রিকেটার উঠে আসছে। মুম্বইয়ের সূর্যকুমার যাদবের দিকে ভবিষ্যতে নাজর থাকবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+