আইপিএল ২০২০ : পিছিয়ে গিয়েও 'মাহি ভাই'-কে শুভেচ্ছা রায়নার, ধোনিময় সোশ্যাল মিডিয়া

আইপিএল ২০২০ : পিছিয়ে গিয়েও 'মাহি ভাই'-কে শুভেচ্ছা জানাতে ভুললেন না রায়না, ধোনিময় সোশ্যাল মিডিয়া

আইপিএলে ১৯৪টি ম্যাচ খেলে সুরেশ রায়নাকে টপকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার হয়েছেন ক্যাপ্টেন কুল। এমন অনন্য নজির গড়ার জন্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা। পিছিয়ে গিয়েও 'মাহি ভাই'-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না।

আইপিএল ২০২০ : পিছিয়ে গিয়েও মাহি ভাই-কে শুভেচ্ছা রায়নার, ধোনিময় সোশ্যাল মিডিয়া

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে খেলতে নেমে অনন্য নজিরের মালিক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে গিয়েছেন ক্যাপ্টেন কুল। টপকে গিয়েছেন প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নাকে। আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলেছেন 'চিন্না থালা'।

করোনা ভাইরাসের আতঙ্কে আইপিএল শুরু হওয়ার আগেই দুবাই থেকে ভারতে ফিরে এসেছিলেন সুরেশ রায়না। আইপিএল ২০২০-তে তিনি খেলছেন না বলেই যে এমএস ধোনি এই রেকর্ড গড়তে পেরেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তাতে আক্ষেপ নেই দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানের। ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন রায়না।

গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। একই দিনে ভারতীয় দলের জার্সি আর গায়ে না চাপানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন সুরেশ রায়না। তা থেকে স্পষ্ট হয় যে 'থালা'-এর সঙ্গে 'চিন্না থালা'-এর সম্পর্ক যে কতটা নিবিড়। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সেই বিষয়টিকেই প্রমাণ করলেন রায়না। দাদা সমান এমএস তাঁর রেকর্ড ভাঙায় তিনি খুশি বলে জানিয়েছেন দেশের প্রাক্তন বাঁ-হাতি।

আইপিএলে ১৯৪টি ম্যাচ খেলে রেকর্ড বুকে নাম লেখানো এমএস ধোনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। ধোনিতে মুগ্ধ হয়েছে ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+