আইপিএল ২০২০ তে ফের হতাশ করলেন নারিন, ৪ বছরে সবচেয়ে খারাপ ব্যাটিং গড়, দেখুন পরিসংখ্যান

আইপিএল ২০২০ তে ফের হতাশ করলেন নারিন, ৪ বছরে সবচেয়ে খারাপ ব্যাটিং গড়, দেখুন পরিসংখ্যান

প্রত্যাবর্তনের ম্যাচ বাদ দিলে আইপিএল ২০২০তে ব্যাটে পুরোটাই ব্যর্থ সুনীল নারিন। গৌতম গম্ভীরের জমানায় নারিনকে দিয়ে ওপেন করিয়ে বহু ম্যাচ জিতেছে কলকাতা। কিন্তু ২০২০ সালে নাইটদের হয়ে নারিনের ব্যাটে সেই ঝাঁঝ নেই।

আইপিএল ২০২০ তে ফের হতাশ করলেন নারিন, ৪ বছরে সবচেয়ে খারাপ ব্যাটিং গড়, দেখুন পরিসংখ্যান

চলতি লিগে আজ আরও একবার ব্যাটে ব্যর্থ হলেন নারিন। পঞ্জাব ম্যাচে তাঁর বিরুদ্ধে বল ছোঁড়ার অভিযোগ ওঠার পর কয়েক ম্যাচ বিশ্রামে থেকে মাঠে ফিরে দিল্লির বিরুদ্ধে ম্যাচে ৩২ বলে দুশোর স্ট্রাইক রেটে ৬৪ রান হাঁকিয়েছিলেন। যার সুবাদে দলে ১৯৪ রানে স্কোর হাঁকিয়ে ৫৯ রানে ম্যাচ জেতে কেকেআর।

এক ম্যাচে রান পাওয়ার পর ফের ব্যর্থতার সরণীতে ক্যারিবিয়ান। কিংস ইলেভেনের বিরুদ্ধে ফিরতে পর্বের ম্যাচে মাত্র ৬ রান করে আউট হন। আর আজ টপ অর্ডারে ৩ নম্বরে ব্যাট করার সুযোগ পেলে ৭ বল খেলে ১টি ছক্কার সহযোগে ৭ রানে পৌঁছে আউট হন। সিএসকের মিচেল স্যান্টনারের ডেলিভারিতে বড় শট হাঁকাতে গিয়ে বাউন্ডারির সামনে রবীন্দ্র জাদেজার হাতে জমা পড়ে যান সুনীল নারিন।

ফলে আইপিএল ২০২০তে ৯ ম্যাচ শেষে সুনীল নারিনের নামের পাশে মাত্র ১২১ রান। ব্যাটিং গড় ১৫.১২। চলতি মরসুম ধরলে যা চার বছরে নারিনের সবচেয়ে খারাপ ব্যাটিং গড়। ২০১৯ সালে ১৭.৮৭, ২০১৮ সালে ২২.৩১ ও ২০১৭ সালে সুনীল নারিনের ব্যাটিং গড় ১৭.১৩ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+