আইপিএল ২০২০: মুম্বইয়ের বিরুদ্ধে ১৩ তম আইপিএলে অভিযান শুরু কেকেআরের, প্রথম একাদশ বেছে দিলেন গাভাসকর

আইপিএল ২০২০: মুম্বইয়ের বিরুদ্ধে ১৩ তম আইপিএলে অভিযান শুরু কেকেআরের, প্রথম একাদশ বেছে দিলেন গাভাসকর

২০১৯ সালের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২০-তে অভিযান শুরু করতে চলেছে কেকেআর। বুধবার আবুধাবিতে রোহিত অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ১৩তম আইপিএলে যাত্রা শুরু করবে দীনেশরা। তার আগে অভিযান শুরুর ম্যাচে নাইট রাইডার্সে প্রথম একাদশ কেমন হওয়া উচিত মতামত দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

ওপেনিংয়ে কারা

ওপেনিংয়ে কারা

কিংবদন্তি গাভাসকর কেকেআর দলে তরুণ শুভমান গিলকে ওপেনিংয়ে বেছে নিয়েছেন। গত বছর আইপিএলের শেষদিকে ম্যাচগুলিতে ওপেনিংয়ে ভরসা দিয়েছিলেন গিল। এবছর তাই ডানহাতি গিল নিয়ে প্রত্যাশা তুঙ্গে। নাইট জার্সিতে সুনীল নারিনের সঙ্গে গিলকে ওপেনিংয়ে দেখতে চান গাভাসকর।

মিডল অর্ডারে কাদের বেছে নিলেন গাভাসকর

মিডল অর্ডারে কাদের বেছে নিলেন গাভাসকর

মিডল অর্ডারে নীতিনশ রানা, ইয়ন মর্গ্যান ও দীনেশ কার্তিককে বেছে নিলেছেন গাভাসকর। ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছেন মর্গ্যান। সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি মনে করা হয় তাঁকে। তাই মর্গ্যানকে প্রথম ম্যাচ থেকেই নাইট রাইডার্সের জার্সিতে দেখতে চান গাভাসকর।

পেস বিভাগে কারা

পেস বিভাগে কারা

পেস বিভাগে অলরাউন্ডদের তালিকা থেকে আন্দ্রে রাসেলকে বেছে নিয়েছেন সানি। যোগ্য সংগত দিতে প্রথম ম্যাচ থেকে প্যাট কামিন্স তাঁর প্রথম পছন্দ। সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা ও শিবম মাভিকে চান গাভাসকর। তিন পেসার ও রাসেলের কম্বিনেশন প্রতিপক্ষে ব্যাটিংয়ে ধস নামাবে মনে করছেন সানি। স্পিনবিভাগে পছন্দ বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

প্রথম ম্যাচে মর্গ্যান-কামিন্স কী খেলবেন?

প্রথম ম্যাচে মর্গ্যান-কামিন্স কী খেলবেন?

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আসা ক্রিকেটাররা জৈব সুরক্ষার নিরাত্তায় থেকে আমিরশাহীতে আইপিএল খেলতে আসায়, কোয়ারেন্টনের সময় কমানো নিয়ে আর্জি জানিয়েছিলেন। অন্য ফ্র্যাঞ্চাইজিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৩৬ ঘন্টা কোয়ারেন্টাইনে থেকে দলের হয়ে ম্যাচে নেমে পড়েছেন। কিন্তু আবুধাবি প্রসাশনের করোনা প্রটেকলে ৬ দিনের কোয়ারেন্টাইন নীতি রয়েছে। সেই জটেই নাইটদের ৩ ক্রিকেটার ব্যান্টন, মর্গ্যান ও কামিন্স ২৩ সেপ্টেম্বর কোয়ারেন্টাইন মুক্ত হতে চলেছেন। ফলে প্রথম ম্যাচে তারা মাঠে নামছেন না ধরে নেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+