আইপিএল ২০২০ : মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ, শক্তিকে কে কাকে টেক্কা দেবে, কোন দলের দুর্বলতা কোথায়?

আইপিএল ২০২০ : মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ, শক্তিকে কে কাকে টেক্কা দেবে, কোন দলের দুর্বলতা কোথায়?

আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইডার্স। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরে বসে রয়েছে। এই অবস্থায় আজকের ম্যাচ জিততে মরিয়া হবে দুই দলই। তার আগে কেকেআর ও হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক।

কলকাতা নাইট রাইডার্সের শক্তি

কলকাতা নাইট রাইডার্সের শক্তি

দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান ও আন্দ্রে রাসেল সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগের মিডল অর্ডার কেকেআরের অন্যতম শক্তি। তরুণ শুভমান গিল, নীতীশ রানা শাহরুখ খান শিবিরের অন্যতম ব্যাট ভরসা বলা যেতে পারে। অন্যদিকে সাড়ে ১৫ কোটি টাকার তারকা প্যাট কামিন্সকে নিয়ে আশায় বুক বেঁধেছেন কেকেআর ফ্যানেরা। দলে রয়েছেন কুলদীপ যাদবের মতো অসম্ভব দক্ষ বাঁ-হাতি স্পিনারও।

কলকাতা নাইট রাইডার্সের দুর্বলতা

কলকাতা নাইট রাইডার্সের দুর্বলতা

যেখানে কেকেআরের শক্তি, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে সেখানেই দুর্বল হয়ে গিয়েছিলেন দীনেশ কার্তিকরা। অভিজ্ঞ, দক্ষ এবং বিধ্বংসী মিডল অর্ডার গত ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়। ওপেন করতে নেমে ব্যর্থ হন শুভমান গিল। অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্স ৩ ওভারে ৪৯ রান দিয়ে বসেন।

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি

ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি আইপিএল ২০২০-এর অন্যতম সেরা। কারণ দুই ব্যাটসম্যানই জীবনের সেরা ফর্মে রয়েছেন। অভিজ্ঞ রশিদ খান, মহম্মদ নবি, মনীশ পান্ডে, ভুবনেশ্বর কুমাররা তো সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা।

সানরাইজার্স হায়দরাবাদের দুর্বলতা

সানরাইজার্স হায়দরাবাদের দুর্বলতা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ব্যর্থ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগ। অন্যদিকে বড় রান তাড়া করতে ব্যর্থ হয়েছিলেন বেয়ারস্টারা। সেই সঙ্গে গত ম্যাচে অজি অল-রাউন্ডার মিচেল মার্শ চোট পেয়ে মাঠ ছাড়ায় হায়দরাবাদ সমর্থকদের হৃদকম্প বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+