আইপিএল ২০২০ : আরসিবি বনাম ডিসি, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : আরসিবি বনাম ডিসি, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আর কিছু সময়ের মধ্যেই আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট স্থান এবং সময় জেনে নেওয়া যাক।

আরসিবি-র শক্তি ও দুর্বলতা

আরসিবি-র শক্তি ও দুর্বলতা

শক্তি : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রধান শক্তি তাদের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সাড়ে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক। পাশাপাশি এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল আরসিবি-র ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ। বোলিং বিভাগে আরসিবি-কে প্রতি ম্যাচে ভরসা জুগিয়ে চলেছেন স্পিনার যুজবেন্দ্র চাহালরা।

দুর্বলতা : বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ ও দেবদত্ত পাড়িক্কলকে বাদ দিলে আরসিবি-র ব্যাটিং বিভাগ ততটা পোক্ত নয়। একই সঙ্গে ধারাবাহিকতার অভাবও ভুগতে হচ্ছে বিরাট শিবিরকে।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার দলের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার কাগিসো রাবাডা। দলে রয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রণ অশ্বিন ও আনরিচ নরকিয়া।

দুর্বলতা : তারুণ্যে ভরপুর দিল্লি ক্যাপিটালসকে ভোগাতে পারে অভিজ্ঞতার অভাব।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

আজ যে দল জিতবে, তারা সহজেই আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবে। যারা হারবে, তাদের টুর্নামেন্টের পরবর্তী পর্বে পৌঁছতে বিস্তর কাঠখড় পোড়াতে হবে।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+