আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব ও বেঙ্গালুরু, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব ও বেঙ্গালুরু, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ এবং মরণ-বাঁচন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে কেএল রাহুলকে। অন্যদিকে পাঞ্জাবকে হারিয়ে লিগ তালিকার আরও ওপরে উঠতে চায় বিরাট কোহলি শিবির। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের মধ্যে শক্তিতে এগিয়ে রয়েছে কারা।

কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা

কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল, কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। ক্রিস গেইল ফিরলে তিনিও দলের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ হতে পারে। দলে রয়েছেন মহম্মদ শামির মতো ফাস্ট বোলারও কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম শক্তি।

দুর্বলতা : কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল ছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং অর্ডার কার্যত ব্যর্থ। সেভাবে জ্বলে উঠতে পারছেন না দলের বোলিং বিভাগও।

আরসিবি-র শক্তি ও দুর্বলতা

আরসিবি-র শক্তি ও দুর্বলতা

শক্তি : দুর্দান্ত ছন্দে থাকা ওপেনার দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, অধিনায়ক বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান শক্তি। দুর্দান্ত ফর্মে রয়েছেন আরসিবি-এর স্পিনার যুজবেন্দ্র চাহাল ও পেসার নভদীপ সাইনি।

দুর্বলতা : ধারাবাহিকতার অভাবে ভুগতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার হজম করতে হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। অন্যদিকে কেকেআরকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আরসিবি যে কিছুটা হলেও এগিয়ে থাকবে, তা বলাই যায়।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

শারজা ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+