আইপিএল ২০২০ : মুখোমুখি মুম্বই ও দিল্লি, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট স্থান ও সময়
আইপিএল ২০২০ : মুখোমুখি মুম্বই ও দিল্লি, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট স্থান ও সময়
আইপিএল ২০২০-এর প্লে-অফে জায়গা করে নেওয়া মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সমর যে আকর্ষণীয় হবে, তা মেনে নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক। শনিবার কোথায় এবং কখন ম্যাচ শুরু হবে, তাও জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা
শক্তি : ফিট থাকলে অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি হতে চলেছে। দলে রয়েছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরাও। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো তারকারা।
দুর্বলতা : অধিনায়ক রোহিত শর্মার চোটই মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় দুর্বলতা।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : ইন-ফর্ম শিখর ধাওয়ান, অধিনায়ক শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। বোলিং বিভাগের শক্তি কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, রবিচন্দ্রণ অশ্বিন।
দুর্বলতা : প্লে-অফের মুখে দাঁড়িয়েও পর পর বেশ কয়েকটি ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। ধারাবাহিকতার অভাবে ভুগছেন শ্রেয়স আইয়াররা।

ম্যাচের প্রেক্ষাপট
আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শনিবারের ম্যাচ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে পরপর বেশ কয়েকটি ম্যাচ হেরে বসে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছে এই ম্যাচ কার্যত মাস্ট উইন।

কোথায় এবং কখন ম্যাচ
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।












Click it and Unblock the Notifications