আইপিএল ২০২০ : মুখোমুখি চেন্নাই ও হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : মুখোমুখি চেন্নাই ও হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা। মঙ্গলবারের ম্যাচে এগিয়ে থাকবে কোন দল, কখন এবং কোথায় হবে খেলা, তাও জেনে ও দেখে নেওয়া যাক।

চেন্নাই সুপার কিংসের শক্তি ও দুর্বলতা

চেন্নাই সুপার কিংসের শক্তি ও দুর্বলতা

শক্তি : ফর্মে না থাকলেও অধিনায়ক এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের প্রধান শক্তি। ফর্মে থাকা শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্য ভরসা। বোলিং বিভাগে চেন্নাই শিবিরকে সাফল্যের মুখ দেখাচ্ছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার, করণ শর্মা ও ডোয়েন ব্র্যাভো।

দুর্বলতা : শেন ওয়াটসন এবং ফাফ ডু প্লেসিস ছাড়া সিএসকে-র ব্যাটিং বিভাগ এখনও পর্যন্ত ব্যর্থ। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছন্দে না থাকাও চেন্নাইয়ের অন্যতম দুর্বলতা।

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক ডেভিড ওয়ার্নার সানরাজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে হায়দরাবাদের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ। সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের প্রধান শক্তি আফগানিস্তানের স্পিনার রশিদ খান। খলিল আহমেদ, টি নটরাজন, সন্দীপ শর্মা দলের বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ।

দুর্বলতা : আইপিএল ২০২০-তে ধারাবাহিকতার অভাবে ভুগতে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকে। ব্যর্থ হচ্ছে ব্যাটিং ও বোলিং বিভাগ।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

দুই দলই নিজেদের আগের ম্যাচ হেরে বসে রয়েছে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে মঙ্গলবারের ম্যাচে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদকে জিততেই হবে।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রটার হবে। ডিজনি-হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখবেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+