আইপিএল ২০২০ : মুখোমুখি চেন্নাই ও মুম্বই, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : মুখোমুখি চেন্নাই ও মুম্বই, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোকাবিলায় নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। হাই-ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে বাড়ছে আগ্রহ। তারই ফাঁকে দেখে নেওয়া যাক চেন্নাই ও মুম্বইয়ের মধ্যে শক্তিতে এগিয়ে কোন দল। ম্যাচের প্রেক্ষাপট, স্থান এবং সময় জেনে নেওয়া যাক।

সিএসকে-র শক্তি ও দুর্বলতা

সিএসকে-র শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক এমএস ধোনিই সিএসকে-র ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন শেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসিস এবং আম্বাতি রায়ডুর মতো ব্যাটসম্যানরা। দীপক চাহার, শার্দুল ঠাকুর সিএসকে-র বোলিং বিভাগের প্রধান শক্তি।

দুর্বলতা : ছন্দে নেই অধিনায়ক এমএস ধোনি। জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছে সিএসকে-র মিডল অর্ডার। ফলে বারবার ব্যর্থ হচ্ছে হলুদ শিবির।

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক রোহিত শর্মা, উইকেটরক্ষক কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন জসপ্রীয় বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো গেম চেঞ্জিং বোলাররাও।

দুর্বলতা : চলতি আইপিএলে এখনও সেভাবে ছন্দ খুঁজে পাননি হার্দিক পান্ডিয়া। সেটা মুম্বই ইন্ডিয়ান্সের কাল হতে পারে।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচ সুপার ওভারে হেরে গেলেও প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে শুক্রবারের ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে কার্যত ডু অর ডাই।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+