আইপিএল ২০২০ : মুখোমুখি দিল্লি ও রাজস্থান, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট, স্থান, সময়
আইপিএল ২০২০ : মুখোমুখি দিল্লি ও রাজস্থান, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট, স্থান, সময়
আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে হার হজম করা রাজস্থান রয়্যালস, শুক্রবারের ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। অন্যদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দিল্লি ক্যাপিটালস, স্টিভ স্মিথদের হারিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে পৌঁছে যেতে মরিয়া। এই প্রেক্ষাপটে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা। ম্যাচের স্থান ও সময়ও জেনে নেওয়া যাক।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার পৃথ্বী শ, অধিনায়ক শ্রেয়স আইয়ার, উইকেটরক্ষক ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের প্রধান শক্তি। অন্যদিকে মার্কাস স্টোইনিসের মতো ব্যাটসম্যানও রানের ঝড় তুলবেন বলে আশা। দিল্লির বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়া কাগিসো রাবাডা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। দলে রবিচন্দ্রণ অশ্বিনের মতো অভিজ্ঞ বোলারও রয়েছেন।
দুর্বলতা : দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ অমিত মিশ্র চোটের কারণে আইপিএল ২০২০ থেকে ছিটকে গিয়েছেন। এখনও পর্যন্ত সেটাই দিল্লি ক্যাপিটালসের প্রধান দুর্বলতা।

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : জোস বাটলার, স্টিভ স্মিথ এবং সঞ্জু স্যামসন সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ রাজস্থান রয়্যালসের প্রধান শক্তি। দলে রয়েছেন জোফ্রা আর্চার এবং শ্রেয়স গোপালের মতো পোড় খাওয়া বোলাররাও।
দুর্বলতা : ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকসের অনুপস্থিতি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও রাজস্থান রয়্যালসের কাছে নেতিবাচক হতে পারে। ক্রিকেটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবও দলের অন্যতম দুর্বলতা।

ম্যাচের প্রেক্ষাপট
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে বাড়তে আত্মবিশ্বাস নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবেন শ্রেয়স আইয়াররা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগের ম্যাচ হেরে যাওয়া রাজস্থান রয়্যালসের ছন্দে ফেরাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের।

কোথায় এবং কখন
শারজা ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে ম্যাচ। ডিজনি-হটস্টারে ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখবেন ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications