আইপিএল ২০২০ : এখনও পর্যন্ত কেকেআরে প্রদীপের সলতে কারা, মুম্বইয়ের সেরা পারফর্মারদের চিনে নিন

আইপিএল ২০২০ : এখনও পর্যন্ত কেকেআরে প্রদীপের সলতে কারা, মুম্বইয়ের সেরা পারফর্মারদের চিনে নিন

আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক চলতি টুর্নামেন্টে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সেরা পারফরম্যান্স দিয়েছেন যে যে ক্রিকেটার, তাঁদের নাম।

কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান

কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান

চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তরুণ শুভমান গিল। সাত ম্যাচ খেলে ২৫৪ রান করেছেন নাইট ওপেনার। অপরাজিত ৭০ তাঁর সর্বোচ্চ স্কোর।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি রান

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি রান

অধিনায়ক রোহিত শর্মাকে টপকে চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন সূর্যকুমার যাদব। সাত ম্যাচ খেলে ২৩৩ রান করেছেম মুম্বইকর। অপরাজিত ৭৯ তাঁর সর্বোচ্চ স্কোর।

কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট

কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট

প্যাট কামিন্স, শিবম মাভি কিংবা কমলেশ নাগারকোটি নয়। আইপিএল ২০২০-তে কেকেআরের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। সাত ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চলতি আইপিএলে এখনও পর্যন্ত সমান সংখ্যক উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট। দুই ক্রিকেটারই সাত ম্যাচ খেলে ১১টি করে উইকেট নিয়েছেন।

অর্ধশতরান সংখ্যা

অর্ধশতরান সংখ্যা

আইপিএল ২০২০-তে কেকেআরের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দুটি অর্ধশতরান করেছেন শুভমান গিল। সম সংখ্যক অর্ধশতরান এসেছে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ব্যাট থেকে।

ব্যাটিং গড়

ব্যাটিং গড়

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সেরা ব্যাটিং গড়ের মালিক মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড। ১৭৪-এর গড়ে ব্যাট করেছেন ক্যারিবিয়ান। কেকেআর শিবিরে ব্যাটিং গড়ে (৪২.৩৩) বাকিদের টেক্কা দিয়েছেন শুভমান গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+