কাদের পারফরম্যান্স আইপিএল ২০২০-তে ভাসিয়ে রেখেছে রাজস্থান ও হায়দরাবাদকে

কাদের পারফরম্যান্স আইপিএল ২০২০-তে ভাসিয়ে রেখেছে রাজস্থান ও হায়দরাবাদকে

একদিকে স্টিভ স্মিথ, অন্যদিকে ডেভিড ওয়ার্নার। একদিকে জস বাটলার, অন্যদিক জনি বেয়ারস্টো। অস্ট্রেলিয় এবং ইংল্যান্ড তারকাদের যুদ্ধ যত হাড্ডাহাড্ডি হবে, তত টানটান হবে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের জার্সিতে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স করা ক্রিকেটার কারা।

সবচেয়ে বেশি রান

সবচেয়ে বেশি রান

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৩৩১ রান এসেছে অজি ক্রিকেটারের ব্যাট থেকে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২৬২ রান করেছেন জস বাটলার।

এক ম্যাচে সবচেয়ে বেশি স্কোর

এক ম্যাচে সবচেয়ে বেশি স্কোর

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএল ২০২০-এর এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন জনি বেয়ারস্টো। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৫৫ বলে ৯৭ রান করেছেন জনি। রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল ২০২০-এর এক ম্যাচে ৪২ বলে ৮৫ রান করেন সঞ্জু স্যামসন।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ১০ ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চলতি টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

এক ম্যাচের সেরা স্পেল

এক ম্যাচের সেরা স্পেল

আইপিএল ২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভার বল করে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এখনও পর্যন্ত সেটাই সেরা স্পেল। রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার জোফ্রা আর্চার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন।


দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+