আইপিএলে ২০২০ : মুম্বই ও বেঙ্গালুরুর বাজি হতে চলেছেন যে যে ক্রিকেটার, দেখুন পরিসংখ্যান
আইপিএলে ২০২০ : মুম্বই ও বেঙ্গালুরুর বাজি হতে চলেছেন যে যে ক্রিকেটার, দেখুন পরিসংখ্যান
মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে বুধবারের ম্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা নিয়ে কোনও ক্রিকেট প্রেমীর মনে কোনও সন্দেহ নেই। টুর্নামেন্টের সেরা দুই দলের লড়াই ব্যাট ও বলের ঠোকাঠুকিতে জমে উঠবে, তাও নিশ্চিত। তারই প্রেক্ষিতে চলতি আইপিএলে দুই দলের সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

সর্বাধিক রান সংগ্রাহক
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। ৪১৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বাধিক ৩৭৪ রান করেছেন কুইন্টন ডি কক।

সবচেয়ে বেশি উইকেট
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর উইকেট সংখ্যা ১৭। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে চলতি আইপিএলে সবচেয়ে বেশি ১৬ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।

সর্বাধিক স্কোর
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল ২০২০-এক এক ইনিংসে সবচেয়ে বেশি স্কোর এসেছে ইশান কিষাণের ব্যাট থেকে। ৯৯ রান করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়ক বিরাট কোহলি ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

সেরা বোলিং স্পেল
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চলতি আইপিএলে ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। আরসিবি-র ক্রিস মরিস চার ওভার বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications