এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে ব্যাটে-বলে কামাল করা কেকেআর ও সিএসকে-র ক্রিকেটার কারা?

এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে ব্যাটে-বলে কামাল করা কেকেআর ও সিএসকে-র ক্রিকেটার কারা?

বুধবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা রাখছেন ক্রিকেট প্রেমীরা। তাই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ম্যাচে ব্যাট ও বল হাতে জ্বলে উঠবেন কোন কোন তারকা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে ব্যাটে-বলে কামাল করা কেকেআর ও সিএসকে-র ক্রিকেটার কারা।

সর্বাধিক রান সংগ্রাহক

সর্বাধিক রান সংগ্রাহক

চলতি আইপিএলে সিএসকে-র জার্সিতে এখনও পর্যন্ত সর্বাধিক রান করেছেন ফাফ ডু প্লেসিস। পাঁচ ম্যাচ খেলে ২৮২ রান করা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টুর্নামেন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। অন্যদিকে কেকেআরের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তরুণ শুভমান গিল। চার ম্যাচ খেলে ১৫২ রান করেছেন পাঞ্জাব তনয়।

সর্বাধিক উইকেট সংগ্রাহক

সর্বাধিক উইকেট সংগ্রাহক

আইপিএল ২০২০-তে সিএসকে-র জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন পীয়ূষ চাওলা। পাঁচ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার। চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৪ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।

ব্যাটিং স্ট্রাইক রেট

ব্যাটিং স্ট্রাইক রেট

কেকেআর শিবিরের মধ্যে ব্যাটিং স্ট্রাইক রেটে সবার আগে রয়েছেন নীতীশ রানা। চলতি আইপিএলে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে ১৫৬.৬২-এর স্ট্রাইক রেটে ১৩০ রান করেছেন নীতীশ। সিএসকে শিবিরের সেরা ব্যাটিং স্ট্রাইক রেট ফাফ ডু প্লেসিসের (১৫০)।

বোলিং ইকোনমি রেট

বোলিং ইকোনমি রেট

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে কম হারে রান দিয়েছেন সিএসকে-র ফাস্ট বোলার জোশ হ্যাজেলউড। তাঁর বোলিং ইকোনমি রেট ৭। ৭.৭৫ ইকোনমি রেটের অধিকারি আন্দ্রে রাসেল এখনও পর্যন্ত কেকেআর শিবিরের সেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+