আইপিএল ২০২০: বিশ্রামের পরও মাঠে ফিরলেন না স্মিথ, লিগ শুরুর আগে চোট নিয়ে উদ্বেগ

আইপিএল ২০২০: বিশ্রামের পরও মাঠে ফিরলেন না স্মিথ, লিগ শুরুর আগে চোট নিয়ে উদ্বেগ

আইপিএল ২০২০-র শুরু থেকে স্টিভ স্মিথকে পাওয়া যাবে তো? বুধবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার সিরিজ নির্ণায়ক ম্যাচে স্মিথের নাম প্রথম একাদশে না থাকায় অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ও রাজস্থান রয়্যালস অধিনায়ককে নিয়ে প্রশ্ন উঠে গেল।

কেন নেই স্মিথ

কেন নেই স্মিথ

মাথার চোটের কারণে সিরিজের প্রথম দুই ওডিআইতে নামার ঝুঁকি নেননি স্মিথ। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি। টি-২০ সিরিজ হারের পর ওডিআই সিরিজের প্রথম ম্যাচ জিতে লড়াই শুরু করে ফের দ্বিতীয় ম্যাচটি হেরে বসে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। ফলে আজ সিরিজ নির্ণায়ক ম্যাচে স্মিথ খেলতে পারেন বলে মনে করা হয়েছিল।

স্মিথকে ঘিরে উদ্বেগ

স্মিথকে ঘিরে উদ্বেগ

দল সূত্রে স্মিথ কেন এদিন প্রথম একাদশে নেই, সেই নিয়ে কোনও আপডেট দেওয়া না হলেও মনে করা হচ্ছে, স্মিথকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না বলেই তাঁকে আজ প্রথম একাদশে রাখা হয়নি। অন্য কোন চোট হলে ঝুঁকি নিয়ে সিরিজ ফয়সলার ম্যাচ খেলতে নেমে পড়তেন স্মিথ, কিন্তু এক্ষেত্রে যেহেতু স্মিথের মাথায় চোট,তাই তাঁকে নিয়ে ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চায়নি।

কীভাবে চোট

কীভাবে চোট

প্রসঙ্গত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলার আগে প্রস্তুতিতে বাউন্সারের আঘাতে স্মিথ মাথায় চোট পান। সেই চোটের কারণে স্মিথে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত অজিদের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে স্মিথ একটিও ম্যাচ খেলতে পারলেন না।

আইপিএলে শুরু থেকেই কী থাকছেন স্মিথ

আইপিএলে শুরু থেকেই কী থাকছেন স্মিথ

আইপিএলে রাজস্থান রয়্যালস দলে অধিনায়ক স্মিথ শুরু থেকে থাকছেন কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্মিথ শুরুর কয়েকটা ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লে পেসার জয়দেব উনাদকট অধিনায়কত্ব করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+