মন্থর গিল আর ব্যর্থ রাসেলের মাঝে গেমচেঞ্জার দীনেশ, সানরাইজার্সকে কত টার্গেট কেকেআরের
মন্থর গিল আর ব্যর্থ রাসেলের মাঝে গেমচেঞ্জার দীনেশ, সানরাইজার্সকে কত টার্গেট কেকেআরের
কেকেআরের ব্যাটিংয়ে যেন ভিটামিনের অভাব! কোনও ভাবেই যেন বড় রান আসছে না নাইট রাইডার্সের। শেষ পর্যন্ত এদিন মর্গ্যান-দীনেশের পার্টনারশিপে কোনও রকমে ১৬৩ রানে পৌঁছল কেকেআর। ম্যাচ জিততে সানরাইডার্সের টার্গেট ১৬৪ রান। ম্যাচের শেষ বলে মর্গ্যান ৩৪ রান করে আউট হয়েছেন।

ম্যাচে এদিন ছয় নম্বরে নেমে দীনেশ কার্তিকের ব্যাটেই শেষ পর্যন্ত ১৬০ রানের গণ্ডি পার করল কলকাতা। মন্থর গিল আর ব্যর্থ রাসেলের মাঝে এদিন গেমচেঞ্জার দীনেশ কার্তিক। সদ্য অধিনায়কত্ব থেকে সরেছেন। ব্যাটে মন দিতেই অধিনায়কত্ব মর্গ্যানের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন দীনেশ। সেখানেই অধিনায়কত্ব ছাড়ার পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে সুযোগ কাজে লাগালেন।
১৪ বলে দীনেশ এদিন ২৯ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন। ২টি চার ও ২টি ছক্কার হাঁকান দীনেশ। অন্যদিকে অধিনায়ক মর্গ্যান ২৩ বলে ৩৪ হাঁকালেন। ৩টি চারও ১টি ছক্কা হাঁকিয়েছেন মর্গ্যান। দীনেশ-মর্গ্যানের ৫৮ রানের পার্টনারশিপ এদিন কেকেআরকে ১৬৩ রানে পৌঁছে দিল।
প্রসঙ্গত ব্যাটে এদিন পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে কেকেআর ৪৮ রান তোলে। যদিও পাওয়ার প্লে-র পর গিলের মন্থর ব্যাটিংয়ে ম্যাচ থেকে ক্রমেই হারিয়ে যেতে শুরু করে কলকাতা। সানরাইজার্সের বিরুদ্ধে গিল ৩৭ বলে ৩৬ রান করেছেন। নীতীশ রানা ২৯ ও রাহুল ত্রিপাঠী ২৩ রান হাঁকান। আইপিএল ২০২০তে এদিনও পুরোপুরি ব্যর্থ আন্দ্রে রাসেল। ১১ বল থেলে দ্রে রাস ৯ রান হাঁকিয়ে আউট হয়েছেন।
১৬৩ রানের পুঁজি নিয়ে, বল হাতে কামিন্স-লকি ফার্গুসন ও কুলদীপ-বরুণ চক্রবর্তী জুটির কাঁধে চেপে কেকেআর কঠিন ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications