প্লে অফের আশা জিইয়ে রাখল সানরাইজার্স, কেকেআরের রাস্তা কঠিন, পয়েন্ট টেবিলের নতুন অবস্থান কী

প্লে অফের আশা জিইয়ে রাখল সানরাইজার্স, কেকেআরের রাস্তা কঠিন, পয়েন্ট টেবিলের নতুন অবস্থান কী

দুবাইয়ে ব্যাটে-বলে দাপুটে পারফর্ম্যান্সে আইপিএল ২০২০ অভিযানে প্লে-অফের আশা জিইয়ে রাখল সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দিল্লিকে এদিন ৮৮ রানে হারাল ওয়ার্নাররা। জয়ের জন্য ২২০ রানের টার্গেট ছুড়ে দিয়ে সানরাইজার্স দিল্লিকে এদিন ১৩১ রানে অলআউট করে ২ পয়েন্ট পকেটে পুড়ে নিল । একনজরে পয়েন্ট টেবিল কী দাঁড়াল দেখে নেওয়া যাক।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে কারা

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে কারা

রবিবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচে ৭টি জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ১৩তে শীর্ষস্থান ধরে রেখেছে মুম্বই মুম্বই ইন্ডিয়ান্স।

দ্বিতীয় স্থান হারাল দিল্লি, তিন থেকে দুইয়ে উন্নতি বিরাটদের

দ্বিতীয় স্থান হারাল দিল্লি, তিন থেকে দুইয়ে উন্নতি বিরাটদের

মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান হারাল দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচ শেষে দিল্লি ও আরসিবি দুই দলই ১৪ পয়েন্ট রয়েছে। তবে নেট রান রেট খারাপ হওয়ার কারণে দিল্লি তিন নম্বরে নামল ও আরসিবি দ্বিতীয় স্থানে উঠে এল।

 চারে কারা

চারে কারা

১২ ম্যাচে ৬টি জয়ের ফলে ১২ পয়েন্টে পৌঁছে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার শারজায় কেকেআরকে হারিয়ে চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচ জিতল পাঞ্জাব। ফলে কেকেআরকে চার নম্বর থেকে সরিয়ে নিজেদের জায়গা পাকা করেছে লোকেশ রাহুল অ্যান্ড কোম্পানি।

পাঁচ নম্বরে কারা

পাঁচ নম্বরে কারা

সোমবার পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে কেকেআর পয়েন্টে টেবিলে পাঁচ নম্বরে নেমে এল। ১২ ম্যাচ খেলে ৬টি জয়ের পর ১২ পয়েন্ট লিগ টেবিলে পাঁচ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। শারজা মহারণে ৭ বল বাকি থাকতে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর ৮ উইকেটে ম্যাচ হারে। কিংসের সঙ্গে ১২ পয়েন্টে থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে পাঁচ নম্বরে কলকাতা।

ষষ্ঠ স্থানে কারা

ষষ্ঠ স্থানে কারা

দিল্লির বিরুদ্ধে ৮৮ রানের দাপুটে জয়ের পর ১২ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এল।

সপ্তম স্থানে কারা

সপ্তম স্থানে কারা

মুম্বইকে হারিয়ে ৮ নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছিল রাজস্থান। ১২ ম্যাচ শেষে রাজস্থান রয়্যালস ১০ পয়েন্ট পেয়েছে। কিন্তু মঙ্গলবার দুবাইয়ে সানরাইজার্স দিল্লিকে হারিয়ে দিতে ফের সাত নম্বরে নেমে এল রাজস্থান।

অষ্টম স্থানে কারা

অষ্টম স্থানে কারা

১২ ম্যাচ খেলে ৪টি জয়ের পর ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে চেন্নাই সুপার কিংস অষ্টম স্থানে রয়েছে। ধোনির দল চলতি মরসুমে প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে এই প্রথমবার প্লে-অফ না খেলেই বিদায় নিল চেন্নাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+