আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদ, দুই শিবিরের ৪ গুরুত্বপূর্ণ মোকাবিলার দিকে চোখ ফেরানো যাক

আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদ, দুই শিবিরের ৪ গুরুত্বপূর্ণ মোকাবিলার দিকে চোখ ফেরানো যাক

আইপিএল ২০২০-এর অন্তর্গত বৃহস্পতিবারের ম্যাচ জিততে মরিয়া কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ। যারা জিতবে, তারা পয়েন্ট তালিকার অনেকটা ওপরে উঠে যাবে। তাই এই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে। সেরকমই কিছু গুরুত্বপূর্ণ মোকাবিলার দিকে নজর ফেরানো যাক।

কেএল রাহুল বনাম রশিদ খান

কেএল রাহুল বনাম রশিদ খান

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৩০২ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। সামিল রয়েছে একটি শতরান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ খান চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়েছেন। দুই রথির লড়াই জমবে বলে মনে করে ক্রিকেট বিশ্ব।

ডেভিড ওয়ার্নার বনাম মহম্মদ শামি

ডেভিড ওয়ার্নার বনাম মহম্মদ শামি

চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ১৭৫ রান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সামিল রয়েছে একটি অর্ধশতরান। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে চলতে আইপিএলে পাঁচ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে ফেলেছেন মহম্মদ শামি। দুই ক্রিকেটারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা।

মায়াঙ্ক আগরওয়াল বনাম শেলডন কোটরেল

মায়াঙ্ক আগরওয়াল বনাম শেলডন কোটরেল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ২৭২ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে চলতি আইপিএলে পাঁচ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন শেলডন কোটরেল। বৃহস্পতিবার কে কাকে হারায়, তা জানতে আগ্রহ বাড়ছে।

প্রিয়ম গর্গ বনাম রবি বিষ্ণোই

প্রিয়ম গর্গ বনাম রবি বিষ্ণোই

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা। সারাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৭১ রান করেছেন তিনি। ওই ভারতীয় দলের অন্যতম সদস্য লেগ স্পিনার রবি বিষ্ণোই কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে এখনও পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+