আইপিএল ২০২০ : কেকেআর বনাম পাঞ্জাব, কোন কোন ক্রিকেটারের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব

আইপিএল ২০২০ : কেকেআর বনাম পাঞ্জাব, কোন কোন ক্রিকেটারের মধ্যে লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে ম্যাচ। ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তারই প্রেক্ষিতে দেখা নেওয়া যাক যে আজকের যুদ্ধে দুই দলের কোন কোন ক্রিকেটারের দ্বৈরথ দেখার অপেক্ষায় বসে থাকবেন ক্রিকেট প্রেমীরা।

শুভমান গিল ও রাহুল ত্রিপাঠী বনাম মহম্মদ শামি

শুভমান গিল ও রাহুল ত্রিপাঠী বনাম মহম্মদ শামি

চেন্নাই সুপার কিংসেকর বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫১ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কেকেআরের রাহুল ত্রিপাঠী। দুর্দান্ত ফর্মে রয়েছেন নাইটদের দ্বিতীয় ওপেনার শুভমান গিল। দুই ওপেনারকে দ্রুত ফেরানোর দায়িত্ব থাকবে কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার মহম্মদ শামির ওপর। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৯টি উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

আন্দ্রে রাসেল বনাম শেলডন কোটরেল

আন্দ্রে রাসেল বনাম শেলডন কোটরেল

কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ক্যারিবিয়ান আন্দ্রে রাসেলের মুখোমুখি হতে চলেছেন স্বদেশী শেলডন কোটরেল। প্রথম জন বল হাতে পাঁচ উইকেট নিলেও ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয় জন চলতি আইপিএলে ৬টি উইকেট পেয়েছেন।

কেএল রাহুল বনাম প্যাট কামিন্স

কেএল রাহুল বনাম প্যাট কামিন্স

একদিকে দুর্দান্ত ছন্দে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল, তো অন্যদিকে ধীরে ধীরে ছন্দে ফেরা কেকেআর ফাস্ট বোলার প্যাট কামিন্স। দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে।

মায়াঙ্ক আগরওয়াল বনাম বরুণ চক্রবর্তী

মায়াঙ্ক আগরওয়াল বনাম বরুণ চক্রবর্তী

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা মায়াঙ্ক আগরওয়াল অফ স্পিনের সামনে সেভাবে সুবিধা করতে পারেন না। সে নিরিখে কিংস ইলেভেন পাঞ্জাব ব্যাটসম্যানের সঙ্গে কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তীর লড়াই জমবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+