জানেন কি আইপিএল ২০২০-তে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকিয়েছেন কে, দ্রুততম বোলারের নাম?
জানেন কি আইপিএল ২০২০-তে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকিয়েছেন কে
সংযুক্ত আরব আমিরশাহীতে চলতে থাকা আইপিএল ২০২০-এর দুই সপ্তাহ কেটে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটা চড়াই-উতরাই দেখে ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা। দুর্দান্ত কিছু ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স সাক্ষী এবারের টুর্নামেন্ট। সে নিরিখে দেখে নেওয়া যাক আইপিএলে সবচেয়ে বড় ছক্কা হাঁকিয়েছেন কোন ক্রিকেটার, দ্রুততম বোলারই বা কে।

সবচেয়ে লম্বা ছক্কা হাঁকিয়েছেন কোন ক্রিকেটার
আইপিএল ২০২০-তে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকায় এখনও পর্যন্ত ব্যাটসম্যানদের টেক্কা দিয়েছেন এক বোলার। রাজস্থান রয়্যালসের ব্রিটিশ ফাস্ট বোলার জোফ্রা আর্চারের ব্যাট থেকে বেরিয়েছে ১০৫ মিটার লম্বা ছক্কা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৯৯ মিটার দীর্ঘ ছক্কা হাঁকিয়েছেন।

দ্রুততম বোলার কে
চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুততম বল করেছেন রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চার। প্রতি ঘণ্টায় ১৫২.১৩ কিলোমিটারের গতিতে বল ফেলেছেন ইংল্যান্ডের ক্রিকেটার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্যাট কামিন্সপ্রতি ঘণ্টায় ১৫১.৭০ কিলোমিটারের গতিতে বল করেছেন।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন কোন বোলার
আইপিএল ২০২০-তে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এক ম্যাচে ৪ ওভারে ৫৭ রান দিয়েছে প্রোটিয়া কিংবদন্তি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্রিস জর্ডন ৪ ওভারে ৫৬ রান দিয়েছেন।

সেরা ব্যাটিং গড় কার
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যাটিং গড় কাইরন পোলার্ড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর ব্যাটিং গড় ১৩৮। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইয়ন মর্গ্যানের ব্যাটিং গড় ৯২।












Click it and Unblock the Notifications