আইপিএল ২০২০ : ধোনিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ার নিশানায় অভিনেতা কেআরকে

আইপিএল ২০২০ : ধোনিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ার নিশানায় অভিনেতা কেআরকে

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। চেষ্টা করেও সিএসকে-র হয়ে ম্যাচ ফিনিশ করতে পারেননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উল্টে তুমুল গরমে দৌড়ে হাঁপিয়ে ক্লান্ত হয়ে যান ক্যাপ্টেন কুল। তার প্রেক্ষিতে বয়স নিয়ে ধোনিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হলেন অভিনেতা কমল আর খান বা কেআরকে।

আইপিএল ২০২০ : ধোনিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ার নিশানায় অভিনেতা কেআরকে

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হারের পর বয়স নিয়ে মহেন্দ্র সিং ধোনিকে নিশানা করেন অভিনেতা কমল আর খান বা কেআরকে। দেশের সফলতম অধিনায়ককে লক্ষ্য বানিয়ে টুইটারে তিনি লেখেন যে চুল কালো করে কেউ তরুণ হয়ে যায় না। ২ রান নিতে গিয়ে যে ক্রিকেটারের (এমএস ধোনি) শ্বাস বন্ধ হয়ে যায়, তাঁর ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত বলে লেখেন ওই অভিনেতা। সেই সঙ্গে ধোনিকে কার্যত বিদ্রুপ করেন কেআরকে।

কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির এমন অপমান মেনে নিতে পারেননি ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণেপ শিকার হয়েছেন অভিনেতা কমল আর খান বা কেআরকে। কেউ লিখেছেন যে গ্রেট এমএস ধোনিকে নিয়ে ৪৫ বছরের ফ্লপ অভিনেতার মন্তব্য করা সাজে না।

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানের বেশি করতে পারেনি সিএসকে। ৩৬ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক এমএস ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+