শাহরুখ কন্যা সুহানার হাসি এখন কেকেআর ম্যাচে গ্যালারির আকর্ষণ, দেখে নিন মন জয় করা মুহূর্ত
শাহরুখ কন্যা সুহানার হাসি এখন কেকেআর ম্যাচে গ্যালারির আকর্ষণ, দেখে নিন মন জয় করা মুহূর্ত
আইপিএল ২০২০তে কেকেআরের ম্যাচ থাকলে বাদশা শাহরুখ খানের উপস্থিতি এখন বাড়তি আকর্ষণ। আইপিএল ১৩তে প্রতি ম্যাচেই নাইটদের সমর্থনে গলা ফাটাচ্ছেন কিং খান। মরুদেশে আইপিএলের ৩ শহরের ভেন্যুতে পৌঁছে যাচ্ছেন বাদশা। নাইটদের ম্যাচ দেখতে ছুটে বেড়াচ্ছেন শাহরুখ। শুক্রবার আবুধাবিতে মুম্বইয়ের বিরুদ্ধে দলের সমর্থনে শাহরুখকে গলা ফাটাতে দেখা গেল।

দলের সমর্থনে গ্যালারিতে শাহরুখ কন্যা সুহানা
দলের সমর্থনে এবার প্রতি ম্যাচেই শাহরুখের সঙ্গী কন্যা সুহানা খান। কেকেআর ম্যাচে গ্যালারিতে সাদা পোশাকে সুহানাকে বাবার সঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যাচ্ছে। নাইটদের ম্যাচে গ্যালারিতে শাহরুখ খান কন্যা সুহানায় উপস্থিতিই এখন ফ্যানেদের কাছে নতুন আকর্ষণ। একনজরে, গ্যালারিতে বাদশা কন্যা সুহানার মন জয় করা কিছু মুহূর্ত।

নেটিজেনদের মন জিতলেন সুহানা
শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কেকেআর বনাম মুম্বই ম্যাচ গ্যালিতে বসে দেখলেন সুহানা। কখনও ম্যাচ দেখতে দেখতে বাবার সঙ্গে ক্রিকেটের খুটিনাটি নিয়ে আলোচনা কখনও আবার দলের ক্রিকেটার ছক্কা হাঁকাতে অবাক দৃষ্টিতে মুগ্ধতার বহিঃপ্রকাশ, ম্যাচে বাদশা কন্যা সুহানার নানা মুডের মুহূর্ত নেটিজেনদের মনে জয় করে নিয়েছে।

মোহময়ী সুহানা
মুম্বই ম্যাচে কেকেআরের লোগো দেওয়া জ্যাকেট পরে মাঠে এসেছিলেন সুহানা। আবুধাবির বাড়তে থাকা গরমকে মাথায় রেখেই হাফ স্লিভস সাদা জ্যাকেট ও বিনুনি করা চুলে ফ্যানেদের মনে ঝড় তুললেন মোহময়ী সুহানা খান।

আরিয়ানের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা
ম্যাচের মাঝে দাদা আরিয়ানের সঙ্গে সুহানাকে ক্রিকেট নিয়ে আলোচনা করতেও দেখা যায়। দাদা ও বাবার সঙ্গে আলোচনায় সময় শাহরুখ কন্যা সুহানার হাসি ফ্যানেদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।












Click it and Unblock the Notifications