শাহরুখ জানালেন, কেকেআর তারকাদের মধ্যে মহিলামহলে সবচেয়ে বেশি কদর কোন ক্রিকেটারের

শাহরুখ জানালেন, কেকেআর তারকাদের মধ্যে মহিলামহলে সবচেয়ে বেশি কদর কোন ক্রিকেটারের

কেকেআর নিয়ে মাঠে এবং মাঠের বাইরে সব খবরই রাখেন শাহরুখ খান। আইপিএল ২০২০তে আজ আরিসিবির বিরুদ্ধে মাঠে নামার আগে দলের সঙ্গে ফেসবুক লাইভের আড্ডায় চোখ রেখে সেই তথ্যই জানা গেল। মঙ্গলবার কেকেআরের নতুন ফ্যান অ্যান্থেম 'লাফাও' মুক্তি পেয়েছে। এই অ্যান্থেম মুক্তির অনুষ্ঠানেই ভিডিও সংযোগে উপস্থিত ছিলেন শাহরুখ।

কেকেআর তারকাদের মধ্যে মহিলামহলে সবচেয়ে বেশি কার কদর

কেকেআর তারকাদের মধ্যে মহিলামহলে সবচেয়ে বেশি কার কদর

ভিডিওতে টিমের সঙ্গে আড্ডায় শাহরুখের দলের কোন ক্রিকেটার মহিলামহলে সবচেয়ে বেশি জনপ্রিয় সেই নিয়ে মুখ খোলেন। লাইভ সেশনে শাহরুখ বলেন, গিলকে নিয়ে মেয়েদের কাছ হামেশাই প্রশংসা শুনেছেন তিনি।

গিলকে কী বললেন শাহরুখ

গিলকে কী বললেন শাহরুখ

এসআরকে আরও বলেন, বিভিন্ন জায়গায় শাহরুখকে শুনতে হয় যে, গিল ভীষণ কিউট। এরপর এই নিয়ে শুভমানকে প্রশ্ন ছুঁড়ে দেন শাহরুখ। সব মেয়েরা গিলকে এত পছন্দ করে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার সেটা কীভাবে দেখে, বাদশা সরাসরি গিলের কাছে তা জানতে চান।

গিল যা বললেন

গিল যা বললেন

লাজুক গিল, শাহরুখের প্রশ্নে প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়লেও পরে সামলে নিয়ে একগাল হেসে সংক্ষেপে উত্তর দেন, ভালোই লাগে। এরপরই গিলকে লজ্জা পেতে দেখে শাহরুখ ফের বলেন, 'কতটা ভালো লাগে? লজ্জা পাচ্ছ কেন?' পাল্টা গিলও ভালোই লাগে বলে ছোট উত্তরে পরিস্থিতি সামাল দেন।

ট্রফি জিতলে রজনীর সঙ্গে লাঞ্চ করাবেন বাদশা

ট্রফি জিতলে রজনীর সঙ্গে লাঞ্চ করাবেন বাদশা

আড্ডার এই ভিডিতেই বাদশা শাহরুখ খান দলকে বড় একটি প্রতিশ্রুতিও দিলেন, কেকেআর ট্রফি জিতলে দলকে রজনীকান্তের সঙ্গে লাঞ্চ করাবেন বলে শাহরুখ জানিয়েছেন। দীনেশকে প্রতিশ্রুতি দিয়ে শাহরুখ বলেছেন, 'আমি কথা দিচ্ছি, তোমরা এভাবে খেলতে থাকো, দলকে ট্রফি জেতাও, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাদের রজনীকান্তের সঙ্গে লাঞ্চ করাতে নিয়ে যাব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+