আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, নাগরকোটি-গিলদের প্রশংসায় কী লিখলেন সচিন-শাহরুখ

আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, নাগরকোটি-গিলদের প্রশংসায় কী লিখলেন সচিন-শাহরুখ

তরুণ তুর্কিদের কাঁধে চেপে আইপিএল ২০২০ তে টানা দুই ম্যাচে দুশো প্লাস রান হাঁকানো রাজস্থান রয়্যালসকে হেলায় হারালো কেকেআর। ম্যাচে কেকেআরে খেলা দেশের জার্সিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী তিন ক্রিকেটার শুভমান গিল, শিবম মাভি ও কমলেশ নাগরকোটির পারফর্ম্যান্সে মুগ্ধ সচিন তেন্ডুলকর। টুইটে নাইট রাইডার্সকে প্রশংসায় ভরিয়ে দিলেন লিটল মাস্টার। আর সেই টুইট পোস্ট করে দলকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শাহরুখ।

ব্যাটে গিল ম্যাজিক

ব্যাটে গিল ম্যাজিক

সানরাইজার্সের বিরুদ্ধে ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানোর পর রাজস্থান ম্যাচে ৩৪ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন গিল। ৫টি চার ও ১টি ছক্কায় ঝুঁকিহীন ক্রিকেট খেলেছেন। আর্চারের বল ব্যাটের কানায় লেগে আকাশে না উড়লে এই ম্যাচেও অর্ধশতরান নিশ্চিত ছিল।

আগুনে বোলিং মাভি-নাগরকোটির

আগুনে বোলিং মাভি-নাগরকোটির

২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতার পর গিল-মাভি ও নাগরকোটি এই তিন ক্রিকেটারকে দলে নেয় কেকেআর। গিল, মাভি খেলা শুরু করলেও চোটের কারণে দুবছর আইপিএল খেলে ওঠা হয়নি নাগরকোটির। সেই নাগরকোটিই সানরাইজার্স ম্যাচে অভিষেকের পর রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ২ ওভারে ১৩ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। তাঁকে যোগ্য সংগত শিবম মাভির। ৪ ওভারে ২০ রান খরচে মাভি ২টি উইকেট নেন।

প্রশংসায় সচিন তেন্ডুলকর যা লিখলেন

প্রশংসায় সচিন তেন্ডুলকর যা লিখলেন

তরুণ তুর্কিদের এমন পারফর্ম্যান্সে ১৭৪ রান হাঁকিয়ে ৩৭ রানে ম্যাচ জিতে নিয়েছে কেকেআর। যার পর গিলের ব্যাটিং দুর্দান্ত শট নির্বাচন, রাসেলের বিধ্বংসী হয়ে ওঠা, অভিজ্ঞ মর্গ্যানের ম্যাচ ফিনিশ করে আসা সঙ্গে নাইট রাইডার্সের বিধ্বংসী বোলিংয়ে দুই যুবশক্তির অবদানের প্রশাংসা করেন সচিন তেন্ডুলকর।

শাহরুখের টুইট

শাহরুখের টুইট

সচিনের এই টুইটি শেয়ার করে শাহরুখ এরপর লিখেছেন, 'কিংবদন্তি দলের প্রশংসা করে যা লিখেছেন, এরপর আমার আর কিছু বলার নেই। ম্যাচটিতে প্রত্যেকে দারুণ অবদান রাখল, টিমকে অনেক শুভেচ্ছা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+