আইপিএল ২০২০ : রাজস্থান বনাম হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
আইপিএল ২০২০ : রাজস্থান বনাম হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফের আশা জিইয়ে রাখতে দুই দলের লড়াই যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তারই প্রেক্ষিতে শক্তিতে এগিয়ে কোন দল, তা দেখে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময় জেনে নেওয়া যাক।

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : স্টিভ স্মিথ, জস বাটলার, বেন স্টোকস, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। বোলিং বিভাগের প্রধান স্তম্ভ জোফ্রা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপালরা।
দুর্বলতা : ছন্দে নেই বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার বেন স্টোকস। শুরুর দিকে আশা জাগিয়েও শান্ত রয়েছে সঞ্জু স্যামসনের ব্যাট। সেই সঙ্গে ধারাবাহিকতার অভাব রাজস্থান রয়্যালসের দুর্বলতা।

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা
শক্তি : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। বোলিং বিভাগ সামলাচ্ছেন রশিদ খান, টি নটরাজন।
দুর্বলতা : আইপিএল ২০২০-তে মিডল অর্ডারের ব্যর্থতা সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্সে প্রভাব বিস্তার করছে।

ম্যাচের প্রেক্ষাপট
গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচ হেরে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চাইছে সানরাইজার্স হায়দরাবাদ।

কোথায় এবং কখন ম্যাচ
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications