প্লে অফে ওঠার লড়াইয়ে রাজস্থানের বিরুদ্ধে আবুধাবিতে গেইল ঝড়! বিধ্বংসী রাহুল
প্লে অফে ওঠার লড়াইয়ে রাজস্থানের বিরুদ্ধে আবুধাবিতে গেইল ঝড়! বিধ্বংসী রাহুল
প্লে অফে ওঠার লড়াইয়ে আবুধাবিতে রাজস্থানের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং কিংস ইলেভেন পাঞ্জাবের। শুরুতে মনদীপ সিং জোফরা আর্চারের বাউন্সারে স্টোকসের অবিশ্বাস্য ক্যাচে আউট হলেও ম্যাচ ধরে নিল পাঞ্জাব। সৌজন্য গেইল-রাহুলের ঝোড়ো ব্যাটিং।

পাওয়ার প্লেতে রান
পাওয়ার প্লেতে ক্রিস গেইল ও লোকেশ রাহুলের কাঁধে ভর করে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে পাঞ্জাব। প্রথম ৬ ওভারে লোকেশ রাহুল ১৯ বল খেলে ২১ ও ক্রিস গেইল ১৬ বল খেলে ২৭ রান করেন।

কার্তিক ত্যাগীর ওভারে ১৪ রান!ব্যাটে ঝড় গেইলের
পাওয়ার প্লের পঞ্চম ওভারে রাজস্থানের কার্তিক ত্যাগীর বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং গেইলের। প্রথম বলে কোনও রান না পেলেও পরের তিন ডেলিভারি ইউনিভার্স বস বাউন্ডারিতে পাঠান। ৪,৬,৪ হাঁকিয়ে ত্যাগীর বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলে বড় রান আদায় করে নেন গেইল। যার সুবাদে ঐ ওভারে পাঞ্জাব ১৪ রান সংগ্রহ করে।

পাওয়া প্লে-র শেষ ২ ওভারে ২৮ রান
ইনিংসের পঞ্চম ওভারে ১৪ রান হাঁকানোর পর ষষ্ঠ ওভারেও পাঞ্জাব ১৪ রান সংগ্রহ করে। ওভারের দ্বিতীয় বলে ছক্কা ও শেষ বলে ৪ হাঁকান। সব মিলিয়ে পাওয়ার প্লে শেষ ২ ওভারে পাঞ্জাব ২৮ রান সংগ্রহ করে। ব্যাটে ৩৩ বলে গেইল এদিন হাফ সেঞ্চুরির গণ্ডি ছুঁয়েছেন, অর্ধশতরানে পৌঁছলে গেইল ৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান।

প্লে অফের অঙ্ক
এদিন আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাব ম্যাচ জিতলে ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে লোকেশ রাহুলের দল ১৩ ম্যাচ শেষে আজ চার নম্বর স্থান ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে কলকাতার প্লে-অফ ভবিষ্যৎ আরও অনিশ্চিত হতে পারে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications