আইপিএল ২০২০: রাজস্থানের এই ৩ ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতেই হবে, আর কী বললেন মর্গ্যান

আইপিএল ২০২০: রাজস্থানের এই ৩ ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতেই হবে, আর কী বললেন মর্গ্যান

আইপিএল ২০২০তে আজ রাজস্থানের সামনে কেকেআরের পরীক্ষা। ১৩তম আইপিএলে টানা দুই ম্যাচে দুশো হাঁকিয়ে শুরু করেছে রাজস্থান। ২১৬ রানের পুঁজি নিয়ে চেন্নাইকে ১৬ রানে হারানোর পর পাঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে ৩ বল বাকি থাকতে ২২৬ রান তুলেছে স্মিথের দল। যার পর যেকোনও প্রতিপক্ষই এখন রাজস্থানকে সমীহ করছে। মাঠে নামার আগে নাইট শিবিরকেও রাজস্থানের বিধ্বংসী ফর্ম চিন্তায় রাখছে। হাইভোল্টেজ মহারণে নামার আগে এবার রাজস্থানের কোন ৩ ব্যাটসম্যানকে টার্গেট করতে হবে বলে দিলেন ইয়ন মর্গ্যান।

কী বলেছেন মর্গ্যান

কী বলেছেন মর্গ্যান

মেগা ম্যাচে মাঠে নামার আগে মর্গ্যান বলেন, 'সত্যি বলতে রাজস্থানের ব্যাটিং সব দলকেই চাপে রাখবে। ওদের প্রথম তিনজনের কেউ একজনও ২০ ওভার পর্যন্ত টিঁকে গেলে বিপক্ষকে শেষ করে দিতে পারে।'

এই ৩ ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতেই হবে বলছেন মর্গ্যান

এই ৩ ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতেই হবে বলছেন মর্গ্যান

সঙ্গে মর্গ্যান আরও জুড়়েছেন, 'তিন নম্বরে সঞ্জু স্যামসন বিধ্বংসী ফর্মে রয়েছে। ওপেনার স্মিথও টানা দুই ম্যাচ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাটলার মুহূর্তেই চালিয়ে খেলে ম্যাচের রঙ পাল্টে দিতে পারে। ওদের ৩ জনকে দ্রুত না ফেরাতে পারলে ম্যাচ হাত থেকে চলে যাওয়ারর আশঙ্কা থাকবে।'

কামিন্স বনাম রাজস্থান দেখার অপেক্ষায় মর্গ্যান

কামিন্স বনাম রাজস্থান দেখার অপেক্ষায় মর্গ্যান

কেকেআরের লিডারশিপ গ্রুপে থাকা মর্গ্যান আরও জানিয়েছেন, তিনি কামিন্স বনাম রাজস্থান দেখার জন্য মুখিয়ে রয়েছেন। প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৯ রান খরচের পর দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তনে ৪ ওভারে ১৯ রান খরচে ১টি উইকেট পেয়েছেন। কামিন্স বনাম স্মিথ-বাটলার থেকে কামিন্স বনাম স্যামসন লড়াই দারুণ জমবে বলে আশা রাখছেন মর্গ্যান।

একনজরে রাজস্থানের যে ৪ পরিসংখ্যান চিন্তায় রাখছে

একনজরে রাজস্থানের যে ৪ পরিসংখ্যান চিন্তায় রাখছে

দুই ম্যাচ মিলিয়ে রাজস্থান আইপিএল ২০২০তে এখই দলগত ভাবে ৪৪২ রান হাঁকিয়েছে। ২ ম্যাচে ৭৪ ও ৮৫ রান হাঁকিয়ে সঞ্জু স্যামসনের নামের পাশে এখন ১৫৯ রান। ওপেনার স্টিভ স্মিথ দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেই সঙ্গে দলে দুই ফিনিশার জোফরা আর্চার ও রাহুল তেওয়াটিয়াও বিধ্বংসী ফর্মে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+