রিয়ান পরাগের থেকে বিহু নাচ শিখে উইকেট পাওয়ার সেলিব্রেশন বিশ্বকাপজয়ী ইংলিশ ক্রিকেটারের
রিয়ান পরাগের থেকে বিহু নাচ শিখে উইকেট পাওয়ার সেলিব্রেশন বিশ্বকাপজয়ী ইংলিশ ক্রিকেটারের
আইপিএল ২০২০তে রবিবার নিজের সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছিলেন অসমের ১৮ বছর বয়সী ক্রিকেটার রিয়ান পরাগ। সানরাইজার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান রিয়ান। থ্রিলার ম্যাচ জয়ের আনন্দে মাঠেই বিহু নাচ নেচেছিলেন তরুণ ব্যাটসম্যান। আইপিএলের সরকারি ওয়েবসাইটে রিয়ান পরাগের সেই বিহু নাচের ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, হয়েছিল 'ম্যাচ জিতিয়ে খুশির নাচ।' এবার রিয়ানের থেকে বিহু নাচ শিখে ভারতীয় সংস্কৃতিতে মজলেন বিশ্বকাপ জেতা ইংলিশ ক্রিকেটার।

দুবাইয়ে আজ টস জিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটিং করছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আইয়ারদের দলের বিরুদ্ধে মহারণে নামার আগে ডাগআউটের ধারে রাজস্থানের জোফরা আর্চারকে এদিন বিহু নাচের ছন্দে কোমড় দোলাতে দেখা যায়। ম্যাচ শুরুর আগে রিয়ানের সঙ্গে বিহু নাচেন আর্চার।

এখানেই শেষ নয়, এদিন ইনিংসের প্রথম বলেই দিল্লির পৃথ্বী শ-কে বোল্ড করেছেন জোফরা। ভিতরে আসা বলে জোফরার গতির কাছে পৃথ্বী পরাস্ত হয়ে ১ বলে খেলে ০ রানে সাজঘরে ফিরে যান। পৃথ্বীকে আউট করার পর আনন্দে আর্চার মাঠে বিহু নাচ শুরু করে দেন। রিয়ানও ছুটে এসে তাঁকে বিহু নাচে সংগত দেন। দুজনকে দেখে রাজস্থানের অন্য ক্রিকেটাররাও বিহু নাচ নেচে দলের সাফল্য উদযাপন করেন। প্রসঙ্গত ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছেন আর্চার। চলতি আইপিএলে ৭ ম্যাচে (দিল্লির বিরুদ্ধে নামার আগে) আর্চার ৯ উইকেট নিয়েছেন। ব্যাটে সংগ্রহ ৮৮ রান।
Is the Bihu dance catching up in the @rajasthanroyals squad? 😅😅#Dream11IPL pic.twitter.com/40D9l9mhwC
— IndianPremierLeague (@IPL) October 14, 2020












Click it and Unblock the Notifications