আইপিএল ২০২০ : 'স্টেডিয়াম পার করে চলন্ত বাসেও আঘাত হানেন রোহিত'!
আইপিএল ২০২০ : 'রোহিত স্টেডিয়াম পার করে চলন্ত বাসেও আঘাত হানেন'!
আইপিএলের বাদ্যি বেজে গিয়েছে। টুর্নামেন্ট শুরুর সাক্ষী থাকতে দুবাইতে পৌঁছে গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে আইপিএলের কাউন্টডাউনও শুরু করে দিলেন ক্রিকেটপ্রেমীরা। উন্মাদনার আঁচ ছড়িয়ে পড়ল ক্রিকেটারদের অনুশীলনেও। তারই অংশ হিসেবে মাঠে পেরিয়ে চলন্ত বাসে আঘাত হানাল রোহিত শর্মার ছক্কা।

৯৫ মিটারের ছক্কা
লম্বা ছক্কা হাঁকাতে মাহের রোহিত শর্মা স্বমূর্তিতে ধরা দিলেন। আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে স্পিনারকে অবলীলায় ৯৫ মিটারের ছক্কা হাঁকালেন অধিনায়ক তথা হিটম্যান। সেই বল মাঠ পার করে পাশের রাস্তা দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া বাসের ছাদে আঘাত করল।
রোহিতের ভিডিও ভাইরাল
অধিনায়ক রোহিত শর্মার ওই এফোর্টলেস ছয় মুম্বই ইন্ডিয়ান্সের ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিখেছে, ব্যাটসম্যানরা ছক্কা হাঁকান, কিংবদন্তিরা স্টেডিয়াম পার করেন, আর হিটম্যান ছক্কা হাঁকান, স্টেডিয়াম পার করেন এবং চলন্ত বাসে আঘাত করেন।

১৯ তারিখ প্রথম ম্যাচ
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলা প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে জোরকদমে।

পঞ্চম খেতাবের লক্ষ্যে অভিযান
ইতিমধ্যে চার বার আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্চমবারের জন্য খেতাব জয়ের লক্ষ্যে এবার অভিযানে নামবে রোহিত শর্মার দল।












Click it and Unblock the Notifications