আইপিএল ২০২০ : উদ্বোধনী ম্যাচে দর্শক ২০ কোটি! বার্কের হিসেব তুলে ধরলেন শাহ

আইপিএল ২০২০ : উদ্বোধনী ম্যাচে দর্শক ২০ কোটি! বার্কের হিসেব তুলে ধরলেন শাহ

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে আইপিএল ২০২০। অতিমারী থেকে বাঁচতে দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে পরপর ম্যাচগুলি। তাতে ক্রিকেটের উন্মাদনায় যে এতটুকু ভাঁটা পড়েনি, বিএআরসি বা বার্কের সমীক্ষায় স্পষ্ট। সে অনুযায়ী রেকর্ড গড়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে হওয়া আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচ।

২০ কোটি দর্শক

২০ কোটি দর্শক

গত ১৯ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। করোনা ভাইরাসের আবহে মোট ২০ কোটি মানুষ টিভি-তে কিংবা হটস্টার + ডিজনিতে ওই খেলা দেখেছেন বলে সাম্প্রতিক সমীক্ষায় জানিয়েছে বিএআরসি বা বার্ক।

জয় শাহের টুইট

জয় শাহের টুইট

এই ইস্যুতে গর্ব সহকারে একটি টুইট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। জানিয়েছেন, বিএআরসি বা বার্ক যে সংখ্যা তুলে ধরেছে, তা ক্রিকেটের ইতিহাসে রেকর্ড। ক্রিকেট সহ বিশ্বের কোনও স্পোর্টিং লিগের উদ্বোধনী ম্যাচ এত সংখ্যক মানুষ একসঙ্গে টিভির পর্দা কিংবা মোবাইলে দেখেননি বলে দাবি জয় শাহের।

করোনা ভাইরাসের সাফল্য

করোনা ভাইরাসের সাফল্য

করোনা ভাইরাসের জেরে এবার ভারতের বাইরে হচ্ছে আইপিএল। দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে একের পর ম্যাচ। ফলে ভারতীয় ক্রিকেট প্রেমীদের হয় টিভির পর্দায় কিংবা মোবাইলে বিরাট কোহলি, এমএস ধোনি, রোহিত শর্মাদের লড়াই দেখতে হচ্ছে। সে জন্যই এ বছর আইপিএলের ভিউয়ারশিপ এত বেড়েছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আইপিএলের জনপ্রিয়তা

আইপিএলের জনপ্রিয়তা

টি-টোয়েন্টির যুগে আইপিএলের জনপ্রিয়তা ঠিক কতটা বেড়েছে, তা বার্কের প্রকাশ করা সংখ্যা থেকে বোঝা যায়। তা না হলে একই দিনে ২০ কোটি মানুষের একসঙ্গে খেলা দেখার ঘটনা যে মুখের কথা নয়, তা বোঝাই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+