আইপিএল ২০২০: চাহালের নেওয়া সঞ্জু স্যামসনের ক্যাচ ঘিরে বিতর্ক, ফের কাঠগড়ার নিম্নমানের আম্পায়ারিং

আইপিএল ২০২০: চাহালের নেওয়া সঞ্জু স্যামসনের ক্যাচ ঘিরে বিতর্ক, ফের কাঠগড়ার নিম্নমানের আম্পায়ারিং

আইপিএল ২০২০তে ফের আম্পায়ারিং বিতর্ক। আবুধাবিতে এদিন রাজস্থান বনাম আরসিবি ম্যাচে নিজের বোলিংয়ে ক্যাচ নিয়ে ৪ রানের মাথায় সঞ্জু স্যামনসনকে সাজঘরে ফেরান চাহাল। যদিও সেই ক্যাচটি নিয়ে বিতর্ক রয়েছে। তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হলে তিনি ক্যাচটি আউট দিয়েছেন।

আইপিএল ২০২০: চাহালের নেওয়া সঞ্জু স্যামসনের ক্যাচ ঘিরে বিতর্ক, ফের কাঠগড়ার নিন্মমানের আম্পায়ারিং

ভিডিওর একটি ফ্রেমে অবশ্য বল পিচের সংস্পর্শে এসেছিল বলে দেখা যায়। সেখানেই বিতর্ক বল মাটি ছুঁয়ে থাকলে, ক্যাচটি কোনভাবেই সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে সঞ্জু নটআউট থাকার কথা। আইপিএলের এমন আম্পায়ারিং নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রোল দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

ফ্যানেদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিশ্বমানের আইপিএল টুর্নামেন্টে একের পর এক আম্পায়ারিং ভুলের নির্দশন দিনের পর দিন দেখে যেতে হবে! এর চেয়ে হতাশ কিছু হতে পারে না।

প্রসঙ্গত এবছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। রান তাড়া করার ক্ষেত্রে আম্পায়ার স্লগ ওভারে কিংস ইলেভেনকে শর্ট রান দিয়েছিলেন। শেষ পর্যন্ত ম্যাচটি টাই হয়। সুপার ওভারে পাঞ্জাবকে হারিয়েছিল দিল্লি। এরপর এদিন তৃতীয় আম্পায়িংয়েও বড়সড় ভুল ধরা পড়ার বিতর্ক যেন পিছু ছাড়ছে না আইপিএল ২০২০কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+