আইপিএল ২০২০: ৯৯ হাঁকানো ঈশান কিশানকে কেন পাঠানো হল না সুপারওভারে, উত্তর দিলেন রোহিত

আইপিএল ২০২০: ৯৯ হাঁকানো ঈশান কিশানকে কেন পাঠানো হল না সুপারওভারে, উত্তর দিলেন রোহিত

থ্রিলার লড়াইয়ে সুপার ওভারে পরিণতি। সোমবার এভাবেই শেষ হল মুম্বই-ব্যাঙ্গালোর মহারণ। আরসিবির বিরুদ্ধে শেষ বলে দলকে ২০১ রানে পৌঁছে দিয়ে লড়াই সুপার ওভারে টেনে নিয়ে যান পোলার্ড। ২৪ বলে ৬০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পলি। তার আগে ৯৯ রানে অপরাজিত থেকে জেতার জন্য মুম্বইকে ভিত তৈরি করে দেন ঈশান কিশান। যদিও ছক্কা হাঁকাতে গিয়ে মুম্বইয়ের পকেট ডাইনামাইট আউট না হলে মুম্বই নির্ধারিত সময়েই ম্যাচ জিতে মাঠ ছাড়ত। এরপর সুপার ওভারের মহারণ।

৫৮ বলে ৯৯ হাঁকিয়েও সুপার ওভারে সুযোগ পেলেন না ঈশান

৫৮ বলে ৯৯ হাঁকিয়েও সুপার ওভারে সুযোগ পেলেন না ঈশান

যে মহারণে মুম্বইয়ের হয়ে বিধ্বংসী ব্যাটিং করতে থাকা ঈশান কিশানকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত সময়ে ম্যাচে ঈশান কিশান ৯টি ছক্কা হাঁকান। ২৪ বলে ৬০ হাঁকানা পোলার্ডকে সুপার ওভারে পাঠানো হলেও ৫৮ বলে ৯৯ হাঁকানো ঈশানকে পাঠানো হয়নি। যা নিয়ে ম্যাচ শেষে এবার মুখ খুললেন মুম্বই কাপ্তান।

কেন নয় ঈশান, যা জানালেন রোহিত

কেন নয় ঈশান, যা জানালেন রোহিত

রোহিত জানিয়েছেন, 'ঈশান দীর্ঘক্ষণ ব্যাট করার পর ক্লান্ত ছিল, যেকারণে সুপার ওভারে ওকে নামানো হয়নি। পরিবর্তে পোলার্ডের সঙ্গে হার্দিককে নামানো হয়। হার্দিক বড় শট লাগাতে পারে। এদিন সুপার ওভার অবশ্য মুম্বইয়ের সাথ দেয়নি। নভদীপ সুপার ওভারে পোলার্ড ও হার্দিককে দারুণভাবে নিয়ন্ত্রণে রাখে। ওখানেই আমরা সুপার ওভারে হেরেছি।'

সুপার ওভারে নভদীপের রান খরচ

সুপার ওভারে নভদীপের রান খরচ

সুপার ওভারে কৃপণ বোলিং করে নভদীপ মাত্র ৭ রান খরচ করেন, এই রান তাড়া করে ৬ বলে ১১ রান হাঁকিয়ে আরসিবি জয় ছিনিয়ে নেয়।

 জয়ে ফিরল আরসিবি

জয়ে ফিরল আরসিবি

হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ২০২০তে জয় দিয়ে শুরু করলেও পাঞ্জাবের বিরুদ্ধে দুশো রান খরচে ম্যাচ হেরেছিল বিরাটরা। এরপর দুশোর বেশি রান হাঁকিয়ে মুম্বইকে সুপার ওভারে হারিয়ে জয়ের ছন্দে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+